রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। পুরোনো ছবি
ঘনকুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। পুরোনো ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা থেকে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দৃশ্যমানতা কমে যায়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দৌলতদিয়া প্রান্তে পাঁচটি ফেরি যানবাহন নিয়ে নদীতে নোঙর করে আটকে আছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকে পড়েন শত শত যাত্রী ও যানবাহনের চালক। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। বিশেষ করে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে বলেন, বৃহস্পতিবার রাত ১২টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার জন্য ফেরি চলাচল বন্ধ আছে। দৌলতদিয়া প্রান্তে মোট ৫টি ফেরি আটকে আছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X