বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০২:৩৭ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:১২ এএম
প্রিন্ট সংস্করণ

বড় পর্দায় ‘মির্জাপুর দ্য ফিল্ম’

বড় পর্দায় ‘মির্জাপুর দ্য ফিল্ম’

ভারতীয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। ২০১৮ সালে এর প্রথম সিজন মুক্তি পায়। এরপর ২০২০ সালে আসে দ্বিতীয় সিজন। চলতি বছরের জুলাই মাসে মুক্তি পেয়েছিল এর তৃতীয় সিজন। প্রতিটি সিজনই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার সিনেমা হিসেবে বড় পর্দায় আসবে ‘মির্জাপুর’। নাম ‘মির্জাপুর দ্য ফিল্ম’। খবর: লাইভ ইন্ডিয়া।

‘মির্জাপুর’ ভারতের অন্যতম সফল ও জনপ্রিয় সিরিজ। যার জন্য ‘মির্জাপুর’ নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনার শেষ নেই। এবার সিনেমা আকারে মুক্তির খবর প্রকাশ হওয়ার পর দর্শকের উন্মাদনা আরও বেড়ে গেছে।

‘মির্জাপুর দ্য ফিল্ম’ সিনেমাতেও কালিন ভাইয়ার চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। বদল হচ্ছে না অন্য দুই প্রধান চরিত্রেও। ‘মুন্না’ দিব্যেন্দু শর্মা ও ‘গুড্ডু পণ্ডিত’ চরিত্রে আলি ফজলকে দেখা যাবে।

গত সোমবার প্রকাশ্যে এসেছে আসন্ন সিনেমাটির টিজার। যেখানে একই সঙ্গে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু শর্মাদের।

জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পাবে ‘মির্জাপুর দ্য ফিল্ম’ সিনেমাটি। মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে বড় পর্দায় ‘মির্জাপুর’ যে সবাইকে ছাপিয়ে যাবে সেই আভাস এখনই পাওয়া গেছে।

মির্জাপুর সিরিজের মতো মির্জাপুর: দ্য ফিল্মও পরিচালনা করবেন গুরমিত সিং। প্রযোজনার দায়িত্বে আছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। চিত্রনাট্য লিখবেন পুনিত কৃষ্ণা। আগামী বছর শুরু হবে মির্জাপুর সিনেমার শুটিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X