মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০২:১০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম
প্রিন্ট সংস্করণ

সালমানের বৌ হয়ে প্রশংসিত মীনাক্ষী

‘লাকি ভাস্কর’ সিনেমায় সালমানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মীনাক্ষী। ছবি: সংগৃহীত
‘লাকি ভাস্কর’ সিনেমায় সালমানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মীনাক্ষী। ছবি: সংগৃহীত

মডেল অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। ২০১৯ সালে ‘আপস্টার্টস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এরপর তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করছেন। জুটি বেঁধেছেন বড় বড় তারকার সঙ্গে। এবার প্রথমবারের মতো অভিনয় করেছেন দুলকার সালমানের বিপরীতে। সিনেমার নাম ‘লাকি ভাস্কর’। এটি পরিচালনা করেছেন ভেঙ্কি অতলুরি।

সিনেমায় মীনাক্ষীর চরিত্রের নাম ‘সুমাথি’। সালমানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। যাদের টানাটানির সংসার। আছে একটি ছেলেও। ভালোই চলতে থাকে দিন। তবে ভাস্করের চরিত্রে অভিনয় করা সালমানের স্বপ্ন একদিন অনেক বড়লোক হবে, সম্মান অর্জন করবে। এই স্বপ্নপূরণ করতে গিয়ে নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে যান তিনি। এরপর পরিবারে হতে থাকে অশান্তি। এরপর সালমান একদিন অনেক সম্পত্তির মালিক হয় ঠিকই। কিন্তু শান্তি থাকে না আর জীবনে।

সিনেমায় সুমাথির চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন মীনাক্ষী। ৩১ অক্টোবর মুক্তির পর থেকেই ‘লাকি ভাস্কর’ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে চলে আসে। সালমানের পাশাপাশি প্রশংসিত হতে থাকেন মীনাক্ষীও। অনেকের মতে, ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির ভবিষ্যতের নতুন জুটি হতে যাচ্ছেন তারা।

এদিকে ‘লাকি ভাস্কর’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় নিয়ে সিতারা এন্টারটেইনমেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মীনাক্ষী বলেন, ‘আমরা সবাই জানি সালমান একজন দুর্দান্ত অভিনেতা। কিন্তু তিনি একজন অসাধারণ মানুষও। যা তার সঙ্গে কাজ করতে গিয়ে আমি বুঝেছি। কারণ সিনেমার সেটে তার আচরণে কখনো মনে হয়নি যে সে এত বড় মাপের একজন অভিনেতা। যার জন্য তার সঙ্গে কাজের অসাধারণ অভিজ্ঞতা হয়েছে আমার। এখন সিনেমাটি মুক্তির পর দর্শকদের থেকেও ভালোবাসা পাচ্ছি। এ ছাড়া কাছের, পরিচিতরাও আমার কাজের প্রশংসা করছেন। যা ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশাবাদী।’

মীনাক্ষীর হাতে এখন আরও দুটি সিনেমা রয়েছে, যার মধ্যে তেলেগু সিনেমা ‘মটকা’ এ বছর মুক্তির কথা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১০

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১১

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৪

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৫

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৬

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৮

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৯

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

২০
X