তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
প্রিন্ট সংস্করণ

‘ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে’

অভিনয়শিল্পী বিপাশা হায়াত। ছবি : সংগৃহীত
অভিনয়শিল্পী বিপাশা হায়াত। ছবি : সংগৃহীত

নন্দিত অভিনয়শিল্পী বিপাশা হায়াত দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে পরিবারসহ বসবাস করছেন। অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তিনি। সম্প্রতি সামাজিকমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে উঠে এসেছে তার মায়ের প্রতি অগাধ ভালোবাসা এবং মায়ের হাতে বোনা একটি সোয়েটারকে ঘিরে বিশেষ অনুভূতি।

বিপাশার স্বামী জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ সম্প্রতি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় নিয়ে গেছেন বিপাশার মায়ের হাতে বোনা সেই সোয়েটারটি। আর সেটি হাতে পেয়েই আবেগে ভরে ওঠেন বিপাশা।

ফেসবুকে তিনি লেখেন—তার মা এমন একজন মানুষ, যিনি সবকিছুর ভেতরেই সৌন্দর্যের সন্ধান করেন, অন্যকে আলো দেখিয়ে নিজের জীবনকে অর্থপূর্ণ করেছেন। বিপাশা জানান, মায়ের কাছে তিনি কিছুদিন আগে সোয়েটার চেয়েছিলেন। মা মজা করে বলেছিলেন, ‘আমি মরে যাব বলে স্মৃতি রাখবে?’ জবাবে বিপাশা বলেন, ‘আমিও তো আগে মরতে পারি। তোমার শিল্প আমার সঙ্গে রাখতে চাই।’

তিনি আরও লেখেন, বাজারের সোয়েটারের চেয়ে মায়ের হাতে বানানো পোশাকের মূল্য তার কাছে হাজার গুণ বেশি। কারণ সেই হাতেই তার জন্ম, তার অস্তিত্বের শুরু।

তৌকীরের হাত ধরে সাত সমুদ্র পাড়ি দিয়ে আসা সোয়েটারটিকে তাই শুধু একটি পোশাক নয়, মায়ের ভালোবাসা ও শিল্পের প্রতীক হিসেবে দেখছেন বিপাশা। স্ট্যাটাসের শেষে রবীন্দ্রনাথের চরণ উদ্ধৃত করে তিনি লিখেছেন—

‘ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে! তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

ফুটবলের ওপারে

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

খেলতে পারবেন না নেইমার

১০

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

১১

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

১২

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১৩

দৌলতদিয়া ফেরিঘাটে যেভাবে পড়ে গেল বাস

১৪

শুক্রবার কমলো স্বর্ণের দাম, বিশ্ববাজারে আশঙ্কার কারণ কী

১৫

দৌলতদিয়া ঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাসের সর্বশেষ পরিস্থিতি

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

১৭

পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ, তালিকায় আরও ১৬ অঞ্চল

১৮

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

১৯

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা

২০
X