তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০২:৫৫ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন ধারাবাহিকে স্বর্ণলতা

নতুন ধারাবাহিকে স্বর্ণলতা

এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। ধারাবাহিক ও খণ্ড নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি। এরই মধ্যে তার অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। এবার স্বর্ণলতা আরও একটি নতুন ধারাবাহিকে কাজ শুরু করেছেন। এই নাটকের নাম ‘ইউএসবি’ (ইউনাইটেড স্টেট অব বরিশাল)।নাটকটি রচনা করেছেন মাইদুল রাকিব। এতে স্বর্ণলতা অভিনয় করছেন ঝরনা চরিত্রে। তার বিপরীতে আছেন পাভেল ইসলাম। নাটকে পুরান ঢাকার একটি গল্প তুলে ধরা হয়েছে। নতুন এই নাটকের বিষয়ে স্বর্ণলতা বলেন, ‘মাইদুল রাকিবের নির্দেশনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। বলা যায় তার নির্দেশনায় যত নাটকে অভিনয় করেছি—সবটায় অভিনয়ের জন্য আমি বেশ সাড়া পেয়েছি, যে কারণে তার নাটকে ভীষণ আগ্রহ নিয়ে কাজ করি আমি; ইউনিটটা যেহেতু একেবারেই নিজেদের মতো। তাই কাজ করতেও ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। এ ছাড়া তার গল্প বলার ধরনটাও আমার কাছে ভালো লাগে। যথেষ্ট মনোযোগ দিয়ে তিনি কাজ করেন। এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম ‘ঝরনা’। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি শতভাগ ফুটিয়ে তুলতে। বাকিটা প্রচারে এলে বুঝতে পারব কেমন করতে পেরেছি। তবে আমি নতুন এই ধারাবাহিক নিয়ে আশাবাদী, যেমনটা আশাবাদী ছিলাম আগের কাজগুলো নিয়ে।’ নির্মাতা মাইদুল রাকিব বলেন,‘স্বর্ণলতা খুবই ভালো একজন অভিনেত্রী। আমি যেটা পর্যবেক্ষণ করেছি যে, তিনি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেন। নির্মাতা হিসেবে আমি তাকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। একজন মানুষ হিসেবেও তিনি খুব ভালো, নম্র-ভদ্র বলা যায়। তার সঙ্গে সম্পর্কটা পারিবারিক। ঝরনা চরিত্রে পারফেক্ট অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আমিও আমার রচিত ও নির্মিত এই ধারাবাহিকটি নিয়ে ভীষণ আশাবাদী।’

এর আগে স্বর্ণলতা দেবনাথ মাইদুল রাকিবের পরিচালনায় ‘গার্লস স্কোয়াড’ সিজন-১, ২, ও ৩-তে অভিনয় করেছেন।

এতে অভিনয় করেই স্বর্ণলতা একজন অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় আসেন। এ ছাড়াও একই পরিচালকের ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’, ‘কমিটি চাই’, ‘গরুর মাংস ৩’ নাটকগুলোতে দেখা যায় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X