তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৪:০৬ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১০:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

নাবিলার ‘মায়ের দাম’

অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। ছবি: সংগৃহীত
অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। ছবি: সংগৃহীত

কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। মা হওয়ার আগে থেকে পরবর্তী সময় পর্যন্ত বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এবার আবারও ফিরেছেন অভিনয়ে।

এরই মধ্যে দেশের বেসরকারি একটি টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘গোলমাল’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। এটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এ ছাড়া আরও একটি নাটকে নাম লিখিয়েছেন নাবিলা। নাট্যকার ও নাট্যনির্মাতা মো. রবিউল সিকদারের রচনা ও পরিচালনায় ‘মায়ের দাম’ নাটকে প্রধান চরিত্রে অভিনয়ে দেখা যাবে তাকে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাবিলা বিনতে ইসলাম বলেন, ‘রবি ভাইয়ের নাটকের গল্প নিয়ে ভাবনা আমার কাছে ভালো লেগেছে। তিনি নাটকের প্রতিটি চরিত্র বেশ গুরুত্ব দিয়ে চমৎকারভাবে তুলে ধরেছেন। যেহেতু তিনি নিজেই নাটকটির রচয়িতা, সে কারণে তিনি তার নিজের মতো করেই নাটকটি নির্মাণ করেছেন। আমার কাছে আমার চরিত্রটিও বেশ ভালো লেগেছে। আমি জীবন-ঘনিষ্ঠ এ গল্পের নাটকটি নিয়ে খুব আশাবাদী। আশা করছি এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

নাবিলা অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় নাটক ছিল অনন্য ইমন পরিচালিত সাত পর্বের ধারাবাহিক নাটক ‘সাহেব বিবি গোলাম’। এ ছাড়া তার অভিনীত প্রথম সিনেমা ‘যুদ্ধ জীবন’, যার নির্মাণকাজ এখনো শেষ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১০

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১১

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১২

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৩

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৪

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৫

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৭

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৮

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৯

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

২০
X