তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

নায়ক হিসেবে শাকিব খানের বিকল্প নেই: নাবিলা

অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম ও শাকিব খান। ছবি: কালবেলা
অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম ও শাকিব খান। ছবি: কালবেলা

অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম। নাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু ২০১৬ সালে। এর কয়েক বছরের মধ্যে টিভি নাটকের ব্যস্ত একজন তারকা হয়ে উঠেন তিনি। এরপর নির্মাতাদের কাছেও বেড়ে যায় তার চাহিদা। বাড়তে থাকে ব্যস্ততা। এখন তিনি নাটক, মডেলিংয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন। তবে রয়েছে বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন, যা নিয়ে কালবেলার সঙ্গে কথা হয় নাবিলার।

নাটকে ব্যস্ত এই অভিনেত্রী বড় পর্দায় কাজের স্বপ্ন দেখেন। তিনি মনে করেন এই স্বপ্ন প্রত্যেক অভিনেত্রীর আছে। এরপর তার কাছে জানতে চাওয়া হয় বড় পর্দায় তিনি নায়ক হিসেবে তার বিপরীতে কাকে চাইবেন। উত্তরে নাবিলা বলেন, ‘আমি শাকিব খানকে খুব পছন্দ করি। তার মতো বড় তারকা ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে আর একজনও নেই। তাই কাজের সুযোগ হলে আমি তার সঙ্গেই অভিনয় করব। কারণ তার বিকল্প নেই। আমি কখনো তার বিপরীতে অভিনয়ের সুযোগ পেলে হাত ছাড়া তো করবই না, বরং নিজের সেরাটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’

এ সময় তিনি আরও একজন নায়কের নাম বলেন, যার সঙ্গে তিনি কাজ করতে চান। নাবিলার এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন আরিফিন শুভ।

নাটকের পাশাপাশি নাবিলার ওটিটিতেও ব্যস্ততা রয়েছে। এরই মধ্যে তিনি একটি ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন। গল্পনির্ভর কাজকে প্রাধান্য দেওয়া এই অভিনেত্রী মনে করেন, যে কোনো কাজের প্রধান শক্তি হচ্ছে তার গল্প। তাই ভালো গল্প হলে যে কোনো প্ল্যাটফর্মেই কাজ করতে প্রস্তুত তিনি।

এ সময় নিজের ব্যস্ততা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় কাজের মধ্যে থাকতে চাই। তার মনে শুধু অভিনয় নিয়ে ব্যস্ত থাকব তা নয়। পরিবার নিয়েও আমিও ব্যস্ত থাকতে পছন্দ করি। আর এখন অভিনয়ের পাশাপাশি আমি উপস্থাপনা করছি। আর আমার মেয়েকে নিয়েও ব্যস্ত সময় কাটছে। তাই আলহামদুলিল্লাহ ভালো ব্যস্ততা যাচ্ছে।’ তবে এরইমধ্যে সিনেমায় নাম লেখিয়েছেন নাবিলা। ‘যুদ্ধ জীবন’ শিরোনামের এই সিনেমার ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে ২০২৪ সালে। তবে সরকারি অনুদানের এই ছবির আর কোনও অগ্রগতি নেই। এর কারণ হিসেবে নাবিলা জানান, সরকার পরিবর্তনের পর এই সিনেমাটি নিয়ে আর কোনও আপডেট পাননি তিনি। আর কবে হবে তাও জানা না নাবিলা। এই সিনেমার মুক্তি নিয়েও তার কোনও আশা নেই।

‘যুদ্ধ জীবন’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছিল। ছবিটির পরিচালক রিফাত মোস্তফা। ছবিতে নাবিলার বিপরীতে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

অনলাইন জুয়ার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১০

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

১১

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

১২

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

১৩

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

১৪

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

১৫

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

১৬

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

১৭

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

১৮

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

১৯

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

২০
X