বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আঙুলে বাগদানের আংটি, এখন বলছেন ‘নাটক’

আংটি ও অভিনেত্রী নাবিলা। ছবি : সংগৃহীত
আংটি ও অভিনেত্রী নাবিলা। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে আংটির ছবি পোস্ট করে তোলপাড় তুলে ফেলেছিলেন অভিনেত্রী ও মডেল নাবিলা ইসলাম। গত ৫ নভেম্বর অনামিকায় একটি আংটি পরে সেটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে, এটা অফিসিয়াল হচ্ছে’! এই ছবি দিয়ে নাবিলা ঠিক কী বোঝাচ্ছেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না।

তখন নাবিলা সাফ জানিয়ে দিয়েছিলেন, হাতের আংটি কীসের জন্য তা এখন বলবেন না। বলা নাকি পারিবারিকভাবে নিষেধ। এমন ছবি নাকি আরও আসবে। তবে কালবেলাকে তিনি বলেন, সবকিছুই খোলাসা হবে দুদিন পর।

দুদিন পরে তিনি কিছুই খোলাসা করেননি। তবে নাবিলার সেই পোস্টের কারণে অভিনেত্রীর কিছু বন্ধু রাগ করেছেন, কজন সহকর্মী ‘মাইন্ড’ করেছেন। তাই গত ১৫ নভেম্বর নাবিলা ফেসবুক পোস্টে লেখেন, ‘হ্যালো! আপনারা সবাই জানেন আমার হাতের একটা আংটির ছবি নিয়ে তুমুল আলোচনা চলছে। আমার বন্ধুরা রাগ করেছে। আমার কো-ওয়ার্কাররা মাইন্ড করেছে। কিন্তু এই ছবিটা আমি কেন দিলাম? কাদের জন্য দিলাম? জানতে চান? তাহলে চোখ রাখুন আমার প্রোফাইলে। আসছি লাইভে আগামীকাল’।

এরপর ১৬ নভেম্বর লাইভে এসে নাবিলা জানান, এটি ছিল তার অভিনীত নতুন সিরিয়াল ‘গার্লস স্কোয়াড’ সিজন ৩ এর প্রচারণার অংশ।

নাবিলা বলেন, প্রথম সিজনে মারজুক রাসেলের সঙ্গে আমার প্রেম দেখানো হয়েছিল। নতুন সিজনে তার ও আমার বিয়ের বিষয় উঠে আসবে। গল্পটা যেহেতু এটাই, তাই বাগদানের আংটি হিসেবে পোস্ট করেছিলাম।

নির্মাতা মাইদুল রাকিব জানিয়েছেন, যেহেতু নাবিলার বিয়ে নিয়ে গল্প, তাই দর্শকদের আগ্রহ তৈরির কারণে নাবিলার বাগদানের আঙটির একটি ছবি ফেসবুকে ছাড়ে। এটি ছিল প্রচারের অংশ’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হয়েছিল একবার, কে জিতেছিল?

হেফাজত আমিরের ডাকে ঐক্যবদ্ধভাবে চলার অঙ্গীকার কওমি ঘরানার ৭ ইসলামী দলের

সৌদিতে সড়কে ঝরল ২ ভাইয়ের প্রাণ

ইরানে আলি খামেনির সমাধিস্থলে অগ্নিকাণ্ড

১৩ জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার

শ্রোতা মুগ্ধতায় ঈশিকার ‘পরাণ’

কোথায় আটক হলেন জিয়াউর রহমানের হত্যাকারী?

চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে সরকার: শ্রমমন্ত্রী

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

১০

আমাকে লক্ষ্য করে ছোড়া গুলি লেগেছিল শাওনের শরীরে: এমপি মান্নান 

১১

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হবে কে? আগাম জানাল অপ্টা সুপারকম্পিউটার

১২

বিয়ের একদিন পর মসজিদে মিলল মুয়াজ্জিনের মরদেহ, শোকে মামার মৃত্যু

১৩

ফুলবাড়ীতে জগন্নাথের রথযাত্রা, ভক্তদের ঢল

১৪

আলোচনার নয়, সময় এখন প্রতিরক্ষার: ইরান

১৫

ফিফার বড় শাস্তির মুখে ফাইনালে ওঠা আর্জেন্টিনা

১৬

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার নেবে ট্রাম্প প্রশাসন

১৭

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১৮

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

১৯

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

২০
X