তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম
প্রিন্ট সংস্করণ

কৃতির জয়জয়কার (ভিডিও)

কৃতির জয়জয়কার
কৃতির জয়জয়কার

কৃতি শ্যাননের জন্য এক দারুণ বছর ছিল ২০২৪। এ বছর তার প্রতিটি সিনেমা পৌঁছেছে সফলতার শিখরে। সমালোচক ও দর্শকের প্রশংসা পাওয়ার পাশাপাশি, তার মুক্তি পাওয়া তিনটি সিনেমাই সফলতা অর্জন করেছে। যার মধ্যে একটি মুক্তি পায় নেটফ্লিক্সে। বড় পর্দায় মুক্তি পাওয়া দুটি সিনেমা প্রথমে কিছুটা কম প্রত্যাশিত হলেও, দর্শকের ভালোবাসায় এবং বক্স অফিসে চমকপ্রদ আয়ের মাধ্যমে কৃতি শ্যাননকে এনে দিয়েছে শতভাগ সাফল্য। খবর: কইমই

২০২৪ সালের প্রথম দিকে কৃতি নিজের নতুন সিনেমা দিয়ে অবস্থার পুরোপুরি পরিবর্তন আনেন। ‘তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া’ সিনেমাটি শহীদ কাপুরের সঙ্গে কৃতির এ বছরের প্রথম সিনেমা ছিল। যদিও সিনেমাটির রিভিউ ছিল মিশ্র। এর পরও ভারতীয় বক্স অফিস থেকে ৮৭ কোটি রুপি আয় করে সিনেমাটি। এরপর কৃতি ‘ক্রু’ সিনেমায় অভিনয় করেন। এতে তার সহঅভিনেত্রী ছিলেন কারিনা কাপুর খান এবং টাবু। এটি ভারতের বক্স অফিস থেকেই শুধু আয় করে ৯০ কোটি রুপি, যা কৃতির সাফল্যের পরবর্তী অধ্যায়। এ ছাড়া একই বছরের ২৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় ‘দো পাত্তি’ সিনেমা, যা দর্শকমহলে দারুণ প্রশংসা পায়।

২০২৪ সালে বড় পর্দায় কৃতি দুটি পরপর সফল সিনেমা উপহার দিয়েছেন এবং কোনোটিই ব্যর্থতার মুখ দেখেনি। তাই এ বছর বক্স অফিসে তার সাফল্যের হার দাঁড়িয়েছে শতভাগ। ২০২৪ সালে তার দুটি সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১৭৭ কোটি রুপি। যার গড় হিসাব করলে বক্স অফিস আয় প্রতি সিনেমায় ৮৮.৫০ কোটি রুপি। তবে ২০২৩ সাল কৃতির জন্য কিছুটা দুর্ভাগ্যজনক ছিল। কারণ, গত বছর কোনো সিনেমাই বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারেনি। ‘শেহজাদা’ এর ব্যর্থতা থেকে শুরু করে ‘গণপথ’ সিনেমাটিও মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। এরপর বিগ বাজেটের ‘আদিপুরুষ’ নিয়ে প্রত্যাশা থাকলেও পারেনি আশানুরূপ ফলাফল আনতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১০

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১২

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৩

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৪

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৫

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৬

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৭

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৮

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৯

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

২০
X