তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১১:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

১৬ বছরে অপরিবর্তিত অ্যাশেজ

ব্যান্ড অ্যাশেজ। ছবি: সংগৃহীত
ব্যান্ড অ্যাশেজ। ছবি: সংগৃহীত

ব্যান্ড অ্যাশেজ। তরুণ প্রজন্মের মাঝে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে বছরের পর বছর তারা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। ২০০৮ সালের ২৭ নভেম্বর ঢাকায় কনসার্টের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ইভান, বিজয়-রাফসানদের। সে হিসেবে দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে এই দিনে তাদের ১৬ বছর সম্পূর্ণ হয়েছে।

দীর্ঘ এ সময়ে অ্যাশেজ যে শুধু শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে মন জয় করেছে, তা কিন্তু নয়। সংগীতের পাশাপাশি সামাজিক কাজেও অবদান রেখেছে দলটি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, কনসার্ট থেকে তাদের অর্জিত অর্থের একটি অংশ তারা ব্যয় করছে ক্যান্সারে আক্রান্ত রোগী অথবা জটিল কিডনি রোগীদের চিকিৎসায়। কিন্তু বিষয়টি কখনো তারা আলোচনায় আসতে দেয়নি। কারণ তারা মনে করে, মানবিক কাজ কখনোই মানুষ দেখিয়ে হয় না। তাই গত ১০ বছর ধরে কাজটি গোপনে করে যাচ্ছে দলটি। কোনোরকম ফেসবুক লাইভ কিংবা সংগঠন না খুলে বা অ্যাওয়ার্ড অথবা গণমাধ্যম-পত্রিকায় প্রচারণা ছাড়া গত ১০ বছরে তারা ১০০ ক্যান্সারে আক্রান্ত রোগী অথবা জটিল কিডনি রোগীর চিকিৎসা করিয়েছে। এ ছাড়া অ্যাশেজ দেশ ও দেশের বেশকিছু চ্যারিটি কনসার্ট করেছে। মানবিকতার দিক থেকে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করে তারা। গতকাল নিজেদের জন্মদিনে নাটোরের রাজাপুরে কনসার্টে ভক্তদের সঙ্গে দিনটি উপভোগ করেন। ব্যান্ডের পক্ষ থেকে জানায়, দীর্ঘ এ যাত্রায় দেশ-বিদেশে অ্যাশেজকে সফল করতে ভক্তদের অবদান সবচেয়ে বেশি। দলটি আজ বৃহস্পতিবার ঢাকার একটি বিশ্ববিদ্যালয়েও কনসার্ট রয়েছে।

অ্যাশেজ ব্যান্ডের সদস্য: জুনায়েদ ইভান (ভোকাল), তৌফিক আহমেদ (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড), সুলতান রাফসান খান (গিটার) ও ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালে বস্তা দেখে ‘লাশ’ আতঙ্ক, খুলে মিলল মৃত কুকুর

নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

আজ বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান

মালয়েশিয়ায় ১০৫ প্রবাসী শ্রমিককে সহায়তায় হাইকমিশনকে আইনি নোটিশ

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

বনের হাতি কেন লোকালয়ে

১০

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

১১

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১২

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১৩

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

১৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

১৫

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

১৬

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

১৭

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

১৮

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

১৯

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

২০
X