বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:০০ পিএম
প্রিন্ট সংস্করণ

আজ মায়ের হাতের মজার মজার খাবার খাব: বাসার

অভিনেতা খায়রুল বাসার। ছবি: সংগৃহীত
অভিনেতা খায়রুল বাসার। ছবি: সংগৃহীত

একেবারেই ন্যাচারাল অ্যাক্টিং, চরিত্রানুযায়ী স্ক্রিনে সাবলীল উপস্থিতি এবং চমৎকার বাচনভঙ্গির জন্য অল্প সময়েই দেশের নাটক ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা খায়রুল বাসার। অভিনয়ে আলাদা অবস্থানও তৈরি করে নিয়েছেন এ অভিনেতা। কাজ করছেন বর্তমান সময়ের জনপ্রিয় সব নির্মাতা ও অভিনেত্রীর সঙ্গে। আজ (১ ডিসেম্বর) এই অভিনেতার জন্মদিন। দিনটি তিনি নিজের মতো করেই কাটাবেন। থাকবে না তেমন কোনো আয়োজন। আজকের দিনটি একটু বিশেষভাবে মায়ের সঙ্গে কাটাবেন বাসায়। যার জন্য আজ তিনি কোনো শুটিং রাখেননি।

আগামীকাল থেকে টানা বেশ কয়েকদিন জামালপুরে একটি নাটকের শুটিংয়ে থাকবেন তিনি। দর্শকের ভালোবাসায় খায়রুল বাসার হয়ে ওঠা, অভিনয়ে মগ্ন থাকা এবং জন্মদিন প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, ‘অভিনয় করতে ভীষণ ভালো লাগে আমার। অভিনয় করতে করতে শরীরে ক্লান্তি এলেও মনে কোনো ক্লান্তি আসে না। অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই শরীরের সেই ক্লান্তিও তৎক্ষণাৎই সরে যায়। দর্শক আমাকে তাদের ভালোবাসায় রেখেছেন, তারা আমার অভিনীত নাটকগুলো যে মনোযোগ দিয়ে দেখেন, সেটা আমি উপলব্ধি করতে পারি। যে কারণে আগামীতে আরও ভালো গল্পের নাটকে অভিনয় করতে চাই। আমি সবার সঙ্গেই অভিনয় করতে চাই। কারণ প্রত্যেক শিল্পীরই নিজস্বতা আছে।

আর জন্মদিনে মায়ের সঙ্গে সময় কাটাব, মায়ের হাতের রান্না করা মজার মজার খাবার খাব।

সবার দোয়া চাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে অনার্স সম্পন্ন করা মেধাবী এই অভিনেতা ক্যারিয়ারের শুরু থেকেই গল্প এবং চরিত্র পছন্দের প্রতি ভীষণ চুজি ছিলেন। এখনো ঠিক তাই।

যে কারণে সাম্প্রতিক সময়ে একের পর এক ইউটিউবে প্রকাশ পাওয়া তার ‘দূরদেশ’, ‘খুনসুটি’, ‘আমি এখানেই থাকবো’, ‘চোখ যে মায়ের কথা বলে’ নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

এ ছাড়া ওটিটিতেও নিয়মিত কাজ করতে দেখা যায় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X