তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

দর্শকের জন্যই আমরা কাজ করি : আইরিন সুলতানা

দর্শকের জন্যই আমরা কাজ করি : আইরিন সুলতানা

চিত্রনায়িকা আইরিন সুলতানা। প্রায় দুই বছর পর ‘দুনিয়া’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরেছেন তিনি। অভিনয় করেছেন দ্বৈত চরিত্রে। একটি চরিত্র আধুনিক, অন্যটি মফস্বলের মেয়ে। সিনেমাটি নিয়ে কালবেলাকে তার প্রত্যাশার কথা জানিয়েছেন এ নায়িকা।

আইরিনের ভাষ্যমতে, ‘দুনিয়া’ সিনেমার শুটিং আরও সাত-আট বছর আগে সম্পন্ন হয়েছে। তাই তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একেবারেই আলাদা। তারপরও দর্শকের কাছে এর গল্প ভালো লাগবে বলে আশাবাদী তিনি।

নিজের প্রত্যাশা নিয়ে আইরিন বলেন, “এ সিনেমার কাজ আমরা অনেক আগেই শেষ করেছি। ভালো লাগছে অবশেষে ছবিটি বড় পর্দায় মুক্তি পেয়েছে। আশা করছি, ছবিটি দর্শকদের ভালো লাগবে। কারণ, কাজটি অনেক আগের হলেও এর গল্প অনেক শক্তিশালী। তাই আমি আশাবাদী সিনেমাটি নিয়ে। আর এতে ইন্ডাস্ট্রির অনেক শক্তিমান অভিনেতা কাজ করেছেন। সবকিছু মিলিয়ে দর্শক সিনেমা হলে গেলে হতাশ হবেন না বলে আশাবাদী। ইচ্ছা আছে দর্শকদের সঙ্গে ঢাকার যে কোনো একটি হলে গিয়ে ‘দুনিয়া’ দেখার।” এরপর দীর্ঘ সময় আটকে থাকার পর সিনেমাটির মুক্তি নিয়েও কথা বলেন এ নায়িকা। তিনি বলেন, ‘আমরা যখন একটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হই, তখন থেকেই আমাদের প্রত্যাশায় থাকে দর্শক সিনেমাটি কবে দেখবেন। কারণ তাদের জন্যই আমরা কাজ করি। তারা না দেখলে আমাদের অভিনয় করে কোনো লাভ থাকে না। সেই জায়গা থেকে কোনো সিনেমা বছরের পর বছর আটকে থাকুক একজন শিল্পী কখনো প্রত্যাশা করবেন না, আমিও করিনি। কারণ সাত-আট বছর আগের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট একেবারেই আলাদা।’ ২০২২ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেয়েছিল আইরিন অভিনীত সর্বশেষ ছবি ‘কাগজ’। মাঝে প্রায় দুই বছর বড় পর্দায় দেখা যায়নি তাকে। ‘দুনিয়া’ পরিচালনা করেছেন সাইফ চন্দন। প্রথমে সিনেমার নাম ছিল ‘টার্গেট’, পরে ছবির নাম পরিবর্তন করে ‘দুনিয়া’ রাখা হয়। এতে আইরিন ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, নিরবসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত বিমানবন্দর হামলার দায় নিল না ইরান

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন ঘাতক সোহেল

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

অঝোরে কাঁদছেন স্বপ্না, নীরব দৃষ্টিতে তাকিয়ে ঘাতক সোহেল

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

যুদ্ধবিরতির আশায় কমলো জ্বালানি তেলের দাম

বৈশ্বিক তেলের বাজারে চাপ কমাতে ভূমিকা রাখছে চীন

সরকারি কর্মচারী স্বামীর পরকীয়ায় বাধা, নির্যাতনের শিকার স্কুলশিক্ষিকা স্ত্রী

১০

সম্পদ ছাড়ের প্রশ্নে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১১

হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার আশা ট্রাম্পের

১২

কাঠগড়ায় আসামি সোহেলকে মারতে উদ্যত হলেন স্ত্রী স্বপ্না

১৩

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন

১৪

১৯০ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

১৫

জনগণের পকেট কাটতে বিদ্যুতের দাম বৃদ্ধি : এবি পার্টি

১৬

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪২

১৭

বালু চোরাকারবারিকে পুলিশে দেওয়ায় দুই বন কর্মকর্তাকে পিটিয়ে আহত

১৮

বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

১৯

পল্লবীতে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

২০
X