তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

আগামী বছর শাওকীর ‘গুলমোহর’

নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ছবি: সংগৃহীত
নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ছবি: সংগৃহীত

প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি সাত সিরিজ ও পাঁচ সিনেমার ঘোষণা দিয়েছিল। যার মধ্যে আছে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এটি নতুন বছর প্রকাশ পেতে যাচ্ছে। কালবেলাকে এমনটাই জানিয়েছেন সিরিজের নির্মাতা। এই ওয়েব সিরিজ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিরিজে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

রহস্য সিরিজ ‘গুলমোহর’-এর কাহিনি একটি পরিবার ঘিরে আবর্তিত হবে। পিতার মৃত্যুর পর সম্পত্তির ভাগবাটোয়ারার মধ্যেই পরিবারটিকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়। এর বেশি গল্প সম্পর্কে প্রকাশ করতে চাননি এই নির্মাতা।

এদিকে সিরিজটির শুধু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি আছে। নির্মাণের সব কাজই শেষ। এরপর কবে মুক্তি পাবে জানতে চাইলে শাওকী বলেন, “আমরা এই ওয়েব সিরিজটি নির্মাণের একদম শেষ ভাগে। শুধু পোস্ট প্রোডাকশনের কাজ বাকি। এটি প্রচারের সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। তবে মনে হচ্ছে এ বছর আর ‘গুলমোহর’ দর্শকদের দেখাতে পারব না। কারণ বছরের একদম শেষ ভাগে আছি আমরা। তাই বলা যায় আগামী বছর এটি প্রচার হবে বলে আমরা আশাবাদী।”

এ সময় নতুন বছর নিয়ে কাজের কী কী পরিকল্পনা আছে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘প্ল্যান করে আসলে কিছু হয় না। নতুন বছর নতুন কাজ থাকবে সেটাই স্বাভাবিক। তবে কী কাজ করব তা এখনই বলতে পারছি না। হাতে বেশ কিছু প্রজেক্ট আছে, সেগুলো নিয়েই ব্যস্ত থাকা হবে। বাকিটা সময় হলে বলতে পারব।’

এই ওয়েব সিরিজে শাশ্বতের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী সুষমা সরকার। এ ছাড়া আর কারা কারা অভিনয় করছেন সে বিষয়ে গোপন রাখা হয়েছে। ‘গুলমোহর’ দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হবে। ‘কারাগার ২’-এর পর ‘গুলমোহর’ দিয়ে আবারও সিরিজ নিয়ে ফিরছেন শাওকী। ২০২০ সালে প্রকাশিত তার ‘তাকদীর’ সিরিজটি বাংলাদেশের ভারতীয় দর্শকের কাছেও প্রশংসিত হয়। পরবর্তীকালে সিরিজটি তেলেগু ভাষায়ও রিমেক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১০

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১১

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৩

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৪

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৫

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৭

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৮

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৯

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

২০
X