তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

২২ বছর পর একসঙ্গে তৃষা-সুরিয়া (ভিডিও)

২২ বছর পর একসঙ্গে তৃষা-সুরিয়া (ভিডিও)

দীর্ঘ ২০ বছর পর আবারও দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সুরিয়ার সঙ্গে সিনেমার পর্দায় ফিরছেন দক্ষিণী আরেক জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। এর আগে বহু হিট সিনেমা উপহার দিয়ে তৃষা অর্জন করেন দর্শক জনপ্রিয়তা। সম্প্রতি ‘সুরিয়া ৪৫’ সিনেমা শুটিং সেট থেকে তৃষা এবং সুরিয়ার একটি দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়। এরপর থেকে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

এই ছবি দেখে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেন ভক্তরা। এবার কী তাহলে এই দুই তারকা আবারও পর্দায় জুটি বাঁধতে চলেছেন? খবর: পিঙ্কভিলা

২০০২ সালের ১৩ ডিসেম্বর ‘মৌনম পেশিয়াধে’ সিনেমায় সুরিয়ার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেন তৃষা। এর ঠিক ২২ বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে ‘সুরিয়া ৪৫’ সিনেমায়।

‘সুরিয়া ৪৫’ এর নির্মাতা আরজে বাজাজ তার ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। এতে তৃষাকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ২২ বছরের সফল ক্যারিয়ারের জন্য তৃষাকে অভিনন্দন এবং আমরা ‘সুরিয়া ৪৫’ দিয়ে তার ক্যারিয়ারের ২৩তম বছরে পদার্পণ করতে পেরে আনন্দিত।

যদিও এই তারকা কোন চরিত্রে অভিনয় করছেন তা এখনো স্পষ্ট করেননি নির্মাতা। এদিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই অভিনেত্রী একটি ক্যাজুয়াল ছবি শেয়ার করেছেন। তাতে লিখেছেন, এই ম্যাজিক্যাল সিনেমা জগতে ২২ বছর আপনাদের সঙ্গে একত্রে কাটাতে পেরে আমি গর্বিত। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।

গত ১০ ডিসেম্বর, সোশ্যাল মিডিয়ায় সুরিয়া এবং তৃষার প্রথম ছবি প্রকাশিত হয়েছিল। যেখানে তাদের আইনজীবীর ইউনিফর্মে সজ্জিত অবস্থায় শুটিং করতে দেখা যায়।

যদিও অফিসিয়ালভাবে কিছুই নিশ্চিত করা হয়নি, তবে গুঞ্জন রয়েছে আর জে বালাজি পরিচালিত এই সিনেমায় সুরিয়ার বিপরীতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন তৃষা।

এই অভিনেত্রীর সবশেষ চলতি বছরের ৫ সেপ্টেম্বর ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। ভেঙ্কট প্রভু পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেন বিজয়, মীনাক্ষী চৌধুরী, প্রভু দেবাসহ আরও অনেকে।

এদিকে নতুন বছরে তৃষার বেশকিছু সিনেমা আসতে চলেছে। সিনেমাগুলো হলো মল্লিদি বশিষ্ঠ পরিচালিত ‘বিশ্বম্ভর’, আধিক রবীচন্দ্রন পরিচালিত ‘গুড ব্যাড আগলি’, মনি রত্নাম পরিচালিত ‘থাগ লাইফ’ এবং অখিল পাল ও আনাস খান পরিচালিত ‘ আইডেনটিটি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১০

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১১

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১২

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৩

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৪

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৫

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৭

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৯

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

২০
X