বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

জন্মদিনে সালমানের বড় ধামাকা

জন্মদিনে সালমানের বড় ধামাকা

আজ (২৭ ডিসেম্বর) শুক্রবার। বলিউড ভাইজান সালমান খানের ৫৯তম জন্মদিন। নিজের জীবনের বিশেষ এই দিনের শুরু থেকেই সহশিল্পী-নির্মাতা ও ভক্তদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন এই নায়ক। তবে নিজেও ভক্তদের দিলেন ধামাকা উপহার। প্রকাশ পেয়েছে তার বহুল প্রতিক্ষীত ‘সিকান্দার’ সিনেমার টিজার, যা চমকে দিয়েছে সালমান ভক্তদের।

এদিন যে এমন উপহার তিনি দিতে যাচ্ছেন, তা আগেই ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, ‘সিনেমার শুটিং একেবারে শেষ পর্যায়ে। তাই আগামী বছর ঈদে যেহেতু সিনেমাটি মুক্তি পাবে। তাই আমাদের আগেই পরিকল্পনা ছিল সালমানের জন্মদিনে এর টিজার ছেড়ে ভক্তদের চমকে দেওয়া হবে। তেমনটাই হয়েছে।’

সালমান খানের ৫৯তম জন্মদিনে ‘সিকান্দার’-এর শুধু টিজার নয় উন্মোচিত হয়েছে এর ফার্স্ট লুক পোস্টারও।

সবশেষ ‘টাইগার ৩’ সিনেমায় অভিনয়ের পর বড় পর্দা থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখেছিলেন বলিউড ভাইজান সালমান খান। একের পর এক হত্যার হুমকির জন্য তাকে থাকতে হচ্ছে কড়া নিরাপত্তায়। তবে নতুন সিনেমা ‘সিকান্দার’ মুক্তির ঘোষণার মাধ্যমে দূরত্ব কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি।

এআর মুরুগাদোসের পরিচালনায় নির্মিত ‘সিকান্দার’ সিনেমায় সালমানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেঠি। এই সিনেমার শুটিং শেষ করে সালমান অ্যাটলির পরবর্তী ছবি ‘এসিক্স’-এর কাজ শুরু করবেন, যার শুটিং শুরু হবে ২০২৫ সালের গ্রীষ্মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১১

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৩

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৪

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৫

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৬

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৭

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৮

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৯

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

২০
X