কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

এআই কি সব পেশার জন্যই বড় হুমকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি আধুনিক অফিসের অনেক কাজকে স্বয়ংক্রিয় করে দিচ্ছে। তবে এআই সব পেশা পুরোপুরি বিলুপ্ত করে দেবে— এমন আশঙ্কা অমূলক বলে উল্লেখ করেছে প্রযুক্তি বিষয়ক মাধ্যম সি-নেট।

সি-নেটের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের সিইও ড্যারিও আমোডেই মনে করেন, আগামী কয়েক বছরের মধ্যেই এআই প্রযুক্তি অফিসকেন্দ্রিক এন্ট্রি-লেভেল চাকরির অর্ধেক বিলুপ্ত করতে পারে। একইভাবে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও এপ্রিল মাসে জানিয়েছিলেন, এক বছরের মধ্যেই এআই সিস্টেম কোম্পানির মোট কোডের অর্ধেক লিখতে সক্ষম হবে।

পিউ রিসার্চ সেন্টারের এক জরিপ বলছে, ৬৪ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, এআই উপলব্ধ চাকরির সংখ্যা কমিয়ে দেবে। এ কারণে সাধারণ কর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

মাইক্রোসফটের গবেষকেরা গত জুলাইয়ে একটি গবেষণা প্রকাশ করেন। সেখানে কোন কোন পেশার কাজ এআই-এর সক্ষমতার সঙ্গে বেশি মিলে যায় তা তুলে ধরা হয়েছিল। তালিকায় অনুবাদক, ইতিহাসবিদসহ বেশ কিছু পেশা শীর্ষে থাকায় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গবেষকেরা সতর্ক করে বলেন, কাজের সঙ্গে মিল থাকলেই চাকরি হারানোর ঝুঁকি বেশি— এমন ধারণা ভুল হতে পারে।

গবেষকরা বলছেন, যেসব কাজে এআইয়ের সক্ষমতার সঙ্গে বেশি মিল পাওয়া গেছে, সেসব কাজ স্বয়ংক্রিয় হয়ে যাবে— এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। নতুন প্রযুক্তির ব্যবসায়িক প্রভাব আগেই অনুমান করা কঠিন এবং অনেক সময় তা বিপরীত দিকে গড়ায়।

ব্রুকিংস ইনস্টিটিউশনের প্রযুক্তি বিশেষজ্ঞ ড্যারেল এম. ওয়েস্ট সি-নেটকে বলেন, ‘চাকরি’ ও ‘টাস্ক’ অর্থাৎ কাজ— এই দুইয়ের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। তার মতে, অধিকাংশ পেশাই টিকে থাকবে। তবে সেই পেশার বহু ছোট–ছোট কাজ এআই স্বয়ংক্রিয়ভাবে করে ফেলবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X