শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
অনলাইন সংস্করণ

১৩৬ কোটি টাকার জমি দান করলেন ‘অর্জুন রেড্ডি’র দাদি

কাঞ্চনা I ছবি : সংগৃহীত
কাঞ্চনা I ছবি : সংগৃহীত

পর্দার ‘অর্জুন রেড্ডি’র সেই স্নেহময়ী দাদিকে মনে আছে? যার অভিনয় দর্শকদের চোখে জল এনেছিল। সেই প্রবীণ অভিনেত্রী কাঞ্চনা এবার বাস্তব জীবনে এমন এক নজির গড়লেন, যা হার মানায় সিনেমার গল্পকেও। চলাফেরা করেন সাধারণ অটোরিকশায়, অথচ ঈশ্বরের নামে দান করে দিলেন প্রায় ১৩৬ কোটি টাকার সম্পত্তি!

৮৬ বছর বয়সী এই অভিনেত্রীর বর্তমান জীবনযাপন এবং তার এই মহৎ দান এখন ভারতজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

অটোয় চড়ে শ্রদ্ধাজ্ঞাপন ও সরল জীবন সম্প্রতি তামিল সিনেমার প্রযোজক এভিএম সারাভানন মারা যান। তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিলাসবহুল কোনো গাড়িতে নয়; বরং একটি সাধারণ অটো রিকশায় করে উপস্থিত হন কাঞ্চনা। তার এই সাদামাটা জীবনযাপন দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। তবে চমকের তখনো বাকি ছিল।

মন্দির গড়তে ১৩৬ কোটি টাকার জমি দান সাধারণ জীবন যাপন করলেও কাঞ্চনার মনটা বিশাল। জানা গেছে, ভারতের চেন্নাইয়ের টি. নগর এবং জি. এন. চেট্টি রোডে তার ও তার বোন গিরিজা পান্ডের মালিকানাধীন জমি ছিল। আত্মীয়-স্বজন জমিটি দখল করার চেষ্টা করলে দীর্ঘ সময় আইনি লড়াই চালান তারা। অবশেষে মামলায় জিতে তিনি তার মানত পূরণ করেন।

তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-কে তিনি প্রায় ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ কোটি টাকা) মূল্যের জমি দান করেছেন। এই জমিতে ভগবান ভেঙ্কটেশ্বর ও দেবী পদ্মাবতীর একটি বৃহৎ মন্দির নির্মিত হবে।

বিমানবালা থেকে রুপালি পর্দায় কাঞ্চনার জীবনটাও কম রোমাঞ্চকর নয়। ১৯৩৯ সালে মাদ্রাজে জন্মগ্রহণ করা কাঞ্চনার আসল নাম বসুন্ধরা দেবী। বাবার মতো ইঞ্জিনিয়ার বা শিল্পী হওয়ার বদলে অর্থনৈতিক সংকটে পড়ে মাত্র ৬০০ রুপি বেতনে এয়ার হোস্টেসের চাকরি নেন তিনি। তবে নিয়তি তাকে টেনে আনে রুপালি পর্দায়।

একবার বিমানে যাত্রাপথে তাকে দেখেন পরিচালক মহেশ কৌল এবং পরে পরিচালক সি. ভি. শ্রীধরের নজরে পড়েন। ১৯৬৪ সালে ‘কাধালিকা নেরমিলা’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ৬০ ও ৭০ দশকে দক্ষিণী সিনেমার শীর্ষ নায়কদের বিপরীতে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন দুই শতাধিক চলচ্চিত্রে।

ব্যক্তিগত জীবন ও বর্তমান ব্যক্তিগত জীবনে এই অভিনেত্রী কখনো বিয়ে করেননি। ব্রহ্মচার্য ব্রত নিয়ে আধ্যাত্মিকতা ও সেবাকেই জীবনের মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। ২০১৭ সালে ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় দাদির চরিত্রে অভিনয়ের পর তাকে আর পর্দায় দেখা না গেলেও, জানা গেছে প্রভাসের আসন্ন সিনেমা ‘স্পিরিট’-এ তাকে দেখা যেতে পারে।

১৩৬ কোটি টাকার সম্পদ দান করে কাঞ্চনা প্রমাণ করলেন, অর্থের চেয়ে মনের ধনী হওয়াই প্রকৃত সার্থকতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১০

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১১

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১২

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৩

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৪

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৫

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

১৬

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

১৭

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১৮

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১৯

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

২০
X