তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন বছরে নেটফ্লিক্সে চমক

নতুন বছরে নেটফ্লিক্সে চমক। ছবি: সংগৃহীত
নতুন বছরে নেটফ্লিক্সে চমক। ছবি: সংগৃহীত

বছর শেষ হতে আর এক দিন বাকি। সবাই এখন উদগ্রীব নতুন বছরের আগমনের জন্য। পুরোনো বছরের সব হতাশা এবং ক্লান্তি ভুলে নতুন আশা ও উদ্যমে বছরের শুরুতে স্বাগত জানাতে মুখিয়ে আছেন সবাই। আর সেই আনন্দকে আরও রাঙিয়ে দিতে নতুন বছরের প্রথমেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে একঝাঁক সিনেমা ও সিরিজ, যা দর্শকদের জন্য নিয়ে আসবে নতুন উল্লাস ও বিনোদন। কালবেলার আজকের আয়োজনে থাকছে নতুন বছরে মুক্তি পেতে যাওয়া সিনেমা ও সিরিজের গল্প।

দ্য লাভ স্ক্যাম: ‘দ্য লাভ স্ক্যাম’ রোম্যান্স-কমেডি ঘরানার একটি সিনেমা। ছবিটিতে দুই ভাইকে দেখা যাবে। যারা ঋণগ্রস্ত। ঋণের কারণে যখন তাদের নেপলসের বাড়ি হারানোর উপক্রম হয়, তখন তারা এক ধনী নারীকে ঠকানোর পরিকল্পনা করে; কিন্তু অপ্রত্যাশিত ভালোবাসা শিগগির তাদের পরিকল্পনাটিকে জটিল করে তোলে—এভাবেই এগিয়ে যেতে থাকে সিনেমাটির গল্প। আম্বার্তো রিকিওনি কার্টেনির পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেন লরা আদ্রিয়ানি, আন্তোনিও ফোলেটো, লরিস ডি লুনাসহ আরও অনেকে। ছবিটি নেটফ্লিক্সে ২০২৫ সালের ১ জানুয়ারি মুক্তি পাবে।

মিসিং ইউ: যারা ক্রাইম থ্রিলার এবং অনুসন্ধানমূলক সিরিজ ভালোবাসেন ‘মিসিং ইউ’ এই সিরিজটি তাদের জন্য। সিরিজে ডিটেকটিভ ক্যাট ডোনোভানের নতুন এক পৃথিবী উন্মোচন হয়, যখন তিনি তার সদ্য বিচ্ছিন্ন ফিয়ান্সিকে একটি ডেটিং অ্যাপে খুঁজে পান। এদিকে হঠাৎ তার বাবা নিহত হন এবং এ বিষয়ে একটি মামলা চলমান থাকে। পরে ক্যাট তার বাবার নিহত হওয়ার পেছনে সন্দেহ করেন তার ফিয়ান্সিকে। এতে তার বাবা হত্যার অমীমাংসিত মামলা আবার খুলে ফেলতে বাধ্য হন তিনি। আর এভাবেই এগোতে থাকে সিরিজটির গল্প।

নিমার র‌্যাসড ও ইশার সাহোতার পরিচালনায় এ সিরিজে অভিনয় করেছেন রোজালিন্ড এলিয়াজার, রিচার্ড আর্মিটেজ, অ্যাশলে ওয়াল্টার্সসহ আরও অনেকে। ২০২৫ সালের ১ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজটি।

কাঙ্ক অন লাইফ: আল ক্যাম্পবেল পরিচালিত ‘কাঙ্ক অন লাইফ’ সিনেমাটি কমেডি ঘরানার। ছবিতে নায়িকা ফিলোমেনা কাঙ্ক জীবনযাপনের গভীর প্রশ্নগুলোতে ডুব দেয়। বিগ ব্যাং থেকে শুরু করে এআই পর্যন্ত নানা বিষয় নিয়ে আলোচনা করে এবং সাক্ষাৎ করে বিভিন্ন পণ্ডিত ও সৃজনশীলের সঙ্গে। কিন্তু ছবিটিতে সবকিছুই ছিল তার ভুল ধারণা এবং হাস্যকর পর্যবেক্ষণ নিয়ে।

সিনেমাটিতে অভিনয় করেন ডায়ান মরগান, জেরি ওয়াইল্ডারসহ আরও অনেকে। ছবিতে নেটফ্লিক্সে মুক্তি পাবে ২০২৫ সালের ২ জানুয়ারি।

সেলিং দ্য সিটি: ২০২৫ সালের ৩ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বিজনেস রিয়েলিটি সিরিজ সেলিং দ্য সিটি। এই সিরিজে দেখা যাবে নিউইয়র্কে বিলাসবহুল রিয়েল এস্টেটের কঠোর প্রতিযোগিতামূলক জগতে ডগলাস এলিম্যান রিয়েল এস্টেট ব্রোকারেজ এজেন্টদের কার্যক্রমগুলো। সিরিজে অভিনয় করেছেন অ্যাবিগেল গডফ্রে, এলিওনোরা স্রুগো, জেড চ্যানসহ আরও অনেকে।

হোয়েন দ্য স্টারর্স গসিপ: পার্ক শিন-উ পরিচালিত ‘হোয়েন দ্য স্টারর্স গসিপ’ রোম্যান্স ও কমেডি ঘরানার একটি সিরিজ। যেখানে দেখা যাবে মহাকাশ স্টেশনে মহাকাশ পর্যটকদের এবং মহাকাশচারীদের মধ্যে একটি রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠার গল্প। সিরিজটিতে অভিনয় করেছেন লি মিন-হো, কং হিও-জিন, অ্যালেক্স হাফনারসহ আরও অনেকে। ২০২৫ সালের ৪ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজটি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

১০

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১২

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৬

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৭

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৮

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৯

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

২০
X