তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম
প্রিন্ট সংস্করণ

‘ফ্যামিলি ম্যান ৩’ নিয়ে আসছেন মনোজ

অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীত
অভিনেতা মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীত

ভারতীয় অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’। প্রথম দুই সিজনে তুমুল দর্শক জনপ্রিয়তা পায় এই ওয়েব সিরিজটি, তবে এবার মুক্তি পেতে যাচ্ছে সিজন ৩। সিরিজটির অভিনেতা মনোজ বাজপেয়ী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তৃতীয় সিজনের শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে—এ সংবাদ শুনে দর্শকমহলে সৃষ্টি হয়েছে উত্তেজনা।

মনোজ তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ড্যাম্ব স্লেটের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, শুটিং শেষ! ফ্যামিলি ম্যান ৩! আর একটু অপেক্ষা। রাজ নিদিমোরু এবং কৃষ্ণা ডি কের পরিচালনায় প্রাইম ভিডিওর অ্যাকশন-প্যাকড থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩ তার মূল কাস্টসহ ফিরে আসছে, যেখানে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী, প্রিয়ামনি, শরিব হাশমি, আশলেশা ঠাকুর ও বেদান্ত সিনহা। সুমন কুমার, রাজ এবং ডি কের লেখা চিত্রনাট্যে তৃতীয় সিজনে মনোজ বাজপেয়ী তার আইকনিক চরিত্র শ্রীকান্ত তিওয়ারি হিসেবে ফিরে আসবেন। এ সিজনে শ্রীকান্ত একটি দ্বৈত চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। দেশের জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি মোকাবিলা করার পাশাপাশি পারিবারিক জীবনের জটিলতা এবং তার স্ত্রী সুচিত্রার (প্রিয়ামনি অভিনীত) সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করতে দেখা যাবে শ্রীকান্তকে। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের প্রথম সিজন ২০১৯ সালের শেষের দিকে প্রাইম ভিডিওতে মুক্তি পায় এবং দর্শকমহলে ব্যাপক প্রশংসা অর্জন করে। সামান্থা রুথ প্রভু অভিনীত দ্বিতীয় সিজনটি মুক্তি পায় ২০২১ সালে এবং এটি একইভাবে প্রশংসিত হয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মনোজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের অগ্রগতি নিয়ে বলেন, ওয়েব সিরিজের পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে, যা একটি দীর্ঘ প্রক্রিয়া। এটি শেষ হতে সাধারণত ৯ থেকে ১২ মাস সময় নেয়। এ সময়ে ডাবিং, সাবটাইটেল যোগ করা, সম্পাদনা এবং বৈশ্বিক বিপণন কৌশল তৈরি করা হয়।

তবে সিরিজটি ২০২৫ সালের দীপাবলি নাগাদ মুক্তি পেতে পারে, কারণ পোস্ট-প্রোডাকশনের ব্যাপক কাজ আগামী বছর জুড়ে চলতে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করল ওমান

ঘানা-ইংল্যান্ড ম্যাচের বিরতিতে কী ঘটেছিল?

গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে : স্পিকার

চাঁদাবাজির অতিষ্ঠে সড়কে মাছ ও বরফ ঢেলে জেলেদের প্রতিবাদ

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

খাগড়াছড়িতে বন্দুকযুদ্ধে দুই ইউপিডিএফ সদস্য নিহত

যবিপ্রবি ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

ইসলামাবাদ চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ

১০

১৫ বছর ভাত না খেয়ে বেঁচে আছে বাঁধন

১১

নবম পে-স্কেল বাস্তবায়নে চূড়ান্ত প্রস্তুতি, সচিব কমিটির বৈঠকে গুরুত্ব পেল ৫ বিষয়

১২

অবিশ্বাস্য রেকর্ডে কীভাবে একবিন্দুতে মিলে গেলেন কোহলি-রোনালদো!

১৩

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গণপিটুনি

১৪

লেবাননের মার্কিন দূতাবাসের কাছে গুলির ঘটনা

১৫

নীহারিকা সেন হয়ে আলোচনায় সিফাত নুসরাত

১৬

রোনালদোকে ইব্রাহিমোভিচের খোঁচা 

১৭

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

১৮

‘ভারত-বাংলাদেশ একই রক্ত, গঙ্গা-পদ্মা একই বন্যা’

১৯

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

২০
X