তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:৩১ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৪৯ পিএম
প্রিন্ট সংস্করণ

দীর্ঘ বিরতির পর ফিরছেন ক্যামেরন

দীর্ঘ বিরতির পর ফিরছেন ক্যামেরন

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক ক্যামেরন ডিয়াজ। অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক নেই ১০ বছর। দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন অভিনয়ে। বড় পর্দা দিয়ে নয়, তাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ওয়েব ফিল্মে।

ক্যামেরন ডিয়াজকে সবশেষ অভিনয় করতে দেখা যায় ২০১৪ সালে ‘অ্যানি’ সিনেমায়। মিউজিক্যাল এই ড্রামা সিনেমাটি পরিচালনা করেন উইল গ্লুক। এতে কাজ করার পরই আনুষ্ঠানিকভাবে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন হলিউডের গ্লোবাল এই তারকা।

সুখবর হলো, এক দশকের বিরতি কাটিয়ে এ মাসেই ছোট পর্দায় ফিরছেন ক্যামেরন। ওয়েব ফিল্মের নাম ‘ব্যাক ইন অ্যাকশন’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জেমি ফিক্স। এটি মুক্তি পাবে জানুয়ারির ১৭ তারিখ। পরিচালনা করেছেন সেথ গর্ডন।

বিরতির এ সময়ে ডিয়াজ রক ব্যান্ড গুড শার্লটের প্রধান বেঞ্জামিন লেভি ম্যাডেনকে বিয়ে করেন। তাদের সংসারে আছে দুই সন্তান, কন্যা রাডিক্স এবং ছেলে কার্ডিনাল। এরপর ওয়াইন ব্র্যান্ড অ্যাভালাইন চালু করে ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেন এই নায়িকা। এ ছাড়াও ক্যামেরন কাজ করতে যাচ্ছেন ‘শ্রেক’ সিরিজের পঞ্চম কিস্তিতে। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজে তিনি কিয়ানু রিভসের বিপরীতে অভিনয় করবেন বলে জানা গেছে। এটিও এ বছর মুক্তির কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

পাঁচ অভিযোগ থেকে খালাস পেলেন ইনু

এসএসসি পাসেই আনসার বাহিনীতে চাকরির সুযোগ

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

আদ-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

স্বপ্নভাঙা ৬ কফিনে ফিরল প্রবাস জীবন

জুলাইয়ে ৬ হত্যা: ইনুর ১০ বছরের কারাদণ্ড

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

চমক নিয়ে ফিরছেন ইমরান-ন্যান্সি

ব্রাজিলের বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশই নাই

১০

হাসপাতালে ভর্তি গীতিকার মিল্টন খন্দকার

১১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৪৫

১২

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

১৩

ফিফা ‘পাওয়ার র‌্যাঙ্কিং’ / শীর্ষে মেসি, রোনালদো-নেইমারের অবস্থান কত?

১৪

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

১৫

‘ক্লিক বেইট’ বা বিভ্রান্তিকর শিরোনাম নয়: ডিসি গাজীপুর

১৬

বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

১৭

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ

১৮

আমরা শীর্ষ সারির দল নই: জার্মান কোচ

১৯

এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

২০
X