তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০২:২৪ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

জানুয়ারিতে অ্যাশেজের যত কনসার্ট

রক ব্যান্ড অ্যাশেজ। ছবি: সংগৃহীত
রক ব্যান্ড অ্যাশেজ। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। দেশ ও দেশের বাইরে তাদের গানের ভক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। নিজেদের গান দিয়ে অনেক আগেই শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন জোনায়েদ-বিজয়রা। তাদের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্ট করে দলটি। সেই ধারাবাহিকতায় এ মাসে অ্যাশেজের বেশ কয়েকটি কনসার্ট রয়েছে। এর মধ্যে পাঁচটি কনসার্ট নিশ্চিত করা হয়েছে।

নিজেদের কনসার্ট ব্যস্ততা নিয়ে কালবেলাকে ব্যান্ডের ড্রামার তৌফিক আহমেদ বিজয় জানান, ‘দেশ ও দেশের বাইরে আমাদের অনেক কনসার্ট বেড়েছে। এদিকে নতুন গান নিয়ে আমাদের ব্যস্ততা রয়েছে, তাই কনসার্ট আগের তুলনায় কম করা হচ্ছে। সেই জায়গা থেকে এই মাসে পাঁচটি কনসার্ট করা হবে। যার মধ্যে ঢাকায় একটি। বাকি সব ঢাকার বাইরে। তার মধ্যে প্রথমবারের মতো আমরা পঞ্চগড় কনসার্ট করব।’

এ মাসের অ্যাশেজের কনসার্ট: ১৪ জানুয়ারি (ঢাকা), ১৭ জানুয়ারি (খুলনা), ২৪ জানুয়ারি (ভৈরব), ২৯ জানুয়ারি (নরসিংদী) ও সবশেষ ৩০ জানুয়ারি (পঞ্চগড়)। এ ছাড়া বরিশাল ও গাইবান্ধাতেও কনসার্ট করার কথা রয়েছে দলটির।

বর্তমানে দলটি তাদের তৃতীয় অ্যালবাম ‘বিভ্রম’ নিয়ে ব্যস্ত সময় পার করছে। যেখানে থাকবে ৯টি গান। গানগুলো হচ্ছে ‘কে জানে’, ‘আবেগের বাড়াবাড়ি’, ‘ছায়া’, ‘খোয়াবে’, ‘ফেরিওয়ালা’, ‘দায়’, ‘অবচেতন মনে’, ‘এলোমেলো’ ও ‘অন্যমনস্ক’।

অ্যাশেজ ব্যান্ডের সদস্য: জুনায়েদ ইভান (ভোকাল), তৌফিক আহমেদ (ড্রামস), আদনান বিন জামান (কি-বোর্ড), সুলতান রাফসান খান (গিটার) ও ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১০

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১১

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১২

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৩

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৪

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৫

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৬

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৭

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৮

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৯

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

২০
X