তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০২:০৭ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

রেসিং ট্র্যাকে ব্রাড পিট

রেসিং ট্র্যাকে ব্রাড পিট

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ব্রাড পিট। দীর্ঘসময় ধরে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে খবরের শিরোনামে এসেছেন এ অভিনেতা। তবে সম্পর্কের টানাপোড়েনের ইতি টেনে এবার ফর্মুলা ১ সিনেমায় ফিরছেন ব্রাড।

চলচ্চিত্রটি ফর্মুলা ১-এর এক ড্রাইভারের গল্প, যিনি অবসর থেকে ফিরে এসে একটি তরুণ ড্রাইভারকে মেন্টর এবং তার সঙ্গে দলবদ্ধভাবে প্রতিযোগিতা করেন। এ সিনেমায় ব্রাডের পাশাপাশি অভিনয় করেছেন কেরি কনডন, জাভিয়ের বারডেম ও ক্যালি কুকসহ আরও অনেকে। জোসেফ কোসিনস্কি পরিচালিত এ সিনেমার মাধ্যমে আবারও বিশ্বের চলচ্চিত্রমহলে আলোচনায় আসতে চলেছেন ব্রাড পিট। এ সিনেমাটি নির্মাণের জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় শুটিং করা হয়েছে। বিশেষ করে হাঙ্গেরি, যুক্তরাজ্য, ইতালি, মেক্সিকো, নেদারল্যান্ডস, আবুধাবি, বেলজিয়াম, জাপান, লাস ভেগাস, ডেটোনা বিচ এবং নিউ স্মিরনা বিচে এ সিনেমার শুট করা হয়। এদিকে সিনেমার ফ্লোরিডার রেসিং দৃশ্যগুলো শুট করা হয়েছিল ডেটোনা আন্তর্জাতিক স্পিডওয়ে এবং নিউ স্মিরনা বিচের পাপ্পাস ড্রাইভ-ইন ও ফ্যামিলি রেস্টুরেন্টে। কিন্তু এফ ১ সিনেমার শুটিং শেষ হওয়ার পর ২০২৪ সালের মার্চে পাপ্পাস রেস্টুরেন্টটি একটি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

ব্রাড পিটকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত জন ওয়াটসের পরিচালনায় নির্মিত ‘ওলফস’ সিনেমায়। যেখানে ব্রাডের পাশাপাশি অভিনয় করেন জর্জ ক্লুনি, অস্টিন আব্রামস ও পূর্ণা জগন্নাথনসহ আরও অনেকে।

তবে চলতি গ্রীষ্মে ব্রাড তার ভক্তদের জন্য দারুণ চমক নিয়ে আসছেন এফ ১ সিনেমাটির মাধ্যমে। এরই মধ্যে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার মুক্তি পেয়েছে, যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের সহযোগিতায় এ সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ২৫ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X