কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুর্দিদের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল সিরিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সাথে যুদ্ধবিরতির মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়েছে সিরিয়ার জাতীয় বাহিনী। শনিবার রাতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়া-এসডিএফের মধ্যকার চার দিনের যুদ্ধবিরতির মেয়াদ শনিবার শেষ হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে আরও ১৫ দিন সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার রাত ১১টা থেকে বর্ধিত মেয়াদ কার্যকর করার কথা জানানো হয়েছে। এর লক্ষ্য ছিল এসডিএফ নিয়ন্ত্রিত বন্দিশালা থেকে আইএসআইএল (আইএসআইএস) বন্দিদের স্থানান্তরের জন্য মার্কিন অভিযানকে সমর্থন করা।

এসডিএফ বর্ধিতকরণের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছে, এর মধ্য দিয়ে উভয় বাহিনীর মধ্যকার উত্তেজনা হ্রাস পাবে। একইসাথে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত হবে।

সূত্রটি জানিয়েছে, এই ঘোষণায় সিরিয়ায় স্বস্তি নেমে এসেছে।

কাতারভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, গত দুই সপ্তাহে আলেপ্পো শহর থেকে এসডিএফকে বিতাড়িত করেছে সিরিয়ার জাতীয় সেনাবাহিনী। এ সময় তারা উত্তর ও পূর্বাঞ্চলের কিছু অংশ এসডিএফ থেকে দখলমুক্তও করেছে। এছাড়া এই অভিযানে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র, জলবিদ্যুৎ বাঁধ এবং রাক্কা প্রদেশের আল-আকতান কারাগারসহ আইএসআইএল যোদ্ধা এবং সংশ্লিষ্ট বেসামরিক নাগরিকদের আটকে রাখা কিছু স্থাপনা সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে।

সূত্রটি আরও জানিয়েছে, সিরিয়া বাহিনী যখন এসডিএফের ঘাঁটিগুলোর শেষগুলোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তখন হঠাৎ করেই যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এ সময় তিনি এসডিএফকে নতুন করে ভাববার সুযোগ দেন। তিনি বলেন, হয়তো এসডিএফ অস্ত্র রেখে সিরিয়ার জাতীয় বাহিনীতে একীভূত হবে। অন্যথায় তারা নতুনভাবে যুদ্ধ শুরু করবে।

উল্লেখ্য, বিগত সময়ে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ছিল এসডিএফ। তবে এখন সময় বদলেছে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ শারাকে নতুন মিত্র হিসেবে বেছে নিয়েছে ওয়াশিংটন। সেজন্য তারা এসডিএফকে সিরিয়ার বাহিনীর সাথে যুক্ত করার জন্য সম্মত হয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X