কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানাল ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির অভিযোগ, ইসলামী আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করে দেশবিরোধী ষড়যন্ত্রে অংশ নিয়েছেন তিনি।

রোববার (২৫ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, ডা. আব্দুল্লাহ তাহের সম্প্রতি আমেরিকান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে আলাপচারিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা তাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে তিনি ইসলামী আন্দোলনের ভেতরে ‘এক্সট্রিমিজম’ আছে বলে উল্লেখ করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অঞ্চলের হাজার বছরের সুফি-ধারা থেকে বিকশিত একটি আধ্যাত্মিক ও সংস্কারমূলক রাজনৈতিক আন্দোলন। দলটি ইসলামের দাওয়াতি চরিত্র ধারণ করে ভালোবাসা, সেবা ও যুক্তিবোধের মাধ্যমে মানুষের মন জয় করার রাজনীতি করে আসছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে দেশে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করছে। ইসলাম-বহির্ভূত ও ভ্রান্ত ধারণাপ্রসূত তথাকথিত উগ্রপন্থাকে দলটি কখনোই সমর্থন করেনি।

তিনি আরও বলেন, ডা. তাহের চাইলে ইসলামী আন্দোলন সম্পর্কে যথাযথ ও বাস্তবসম্মত ধারণা দিতে পারতেন। কিন্তু তার পরিবর্তে তিনি বাংলাদেশে ‘এক্সট্রিমিজম’-এর অস্তিত্ব স্বীকার করে পশ্চিমা ‘ওয়ার অন টেরর’ পরিভাষা ব্যবহার করেছেন, যা দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। বাংলাদেশে উগ্রবাদ বা চরমপন্থার অস্তিত্ব খোঁজা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, দলের রাজনীতিতে কোনো ধরনের গোপনীয়তা বা দ্বিচারিতা নেই। তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশে সক্রিয় রাজনীতির মাধ্যমে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সংস্কারমূলক ধারাকে শক্তিশালী করা হয়েছে। ফলে দলটির রাজনৈতিক অবস্থান ও পদ্ধতি নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

এ অবস্থায় ডা. আব্দুল্লাহ তাহেরের বক্তব্যে মার্কিন দূতাবাসকে জড়ানোর বিষয়েও প্রশ্ন তোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের আনুষ্ঠানিক বক্তব্য ও ব্যাখ্যা দাবি করা হয় বিবৃতিতে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X