তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ওটিটি প্লাটফর্মে ‘শ্যামাকাব্য’

ওটিটি প্লাটফর্মে ‘শ্যামাকাব্য’
ওটিটি প্লাটফর্মে ‘শ্যামাকাব্য’

নির্মাতা বদরুল আনাম সৌদের সরকারি অনুদানের মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘শ্যামাকাব্য’ বড় পর্দার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ২০২৪ সালের ৩ মে এটি মুক্তি দেওয়া হয়। তবে দর্শক টানতে ব্যর্থ হওয়ায় সপ্তাহ শেষ হওয়ার আগেই তখন নামিয়ে দেওয়া হয় সিনেমাটি। তবে ওটিটি প্লাটফর্মে সিনেমাটি মুক্তি পাওয়া নিয়ে এবার আশাবাদী নির্মাতা। সৌদ মনে করেন, ওটিটির দর্শক এমন গল্পই পছন্দ করেন। ২০১৯-২০ সালে সরকারি অনুদান পাওয়া এ ছবি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন সৌদ নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। এর ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’। এবার এই প্ল্যাটফর্মেই আগামী ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এটি।

সিনেমাটির গল্প নিয়ে নির্মাতা বদরুল আনাম সৌদ জানান, ডিভোর্সের পর স্ত্রী নীতুকে হারিয়ে মারাত্মক ডিপ্রেশনে আক্রান্ত হয় আজাদ। ওসমানকে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করত। অথচ সেই ওসমানের সঙ্গেই তার স্ত্রী পরকীয়ায় জড়িয়েছিল। এরপর নিজের ডিপ্রেশন কাটাতে একদল টুরিস্টের সঙ্গে সুন্দরবনে ভ্রমণ করতে যায় আজাদ। তবে তার মূল পরিকল্পনা—সেখানে গিয়ে আত্মহত্যার মাধ্যমে নিজের দুঃখভরা জীবনের ইতি টানা। কিন্তু ভ্রমণে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। আজাদের জীবনে নতুন মোড় আসে। এভাবেই এগিয়েছে সিনেমার গল্প।

‘শ্যামা কাব্য’তে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।

‘শ্যামা কাব্য’ দেশে মুক্তির আগে প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্রসহ মোট চারটি বিভাগে পুরস্কার পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রো রেলে অর্ধেক ভাড়া দিতে পারবেন কারা, জানালেন প্রতিমন্ত্রী

তেলিয়াপাড়ায় বিএসএফের পুশ-ইন প্রতিহত, বিজিবির পাশে সীমান্তবাসী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ

ইরানে হামলার ভিডিও প্রকাশ করল মার্কিন সামরিক বাহিনী

হরমুজ উত্তেজনায় ইউরোপে বাড়ল গ্যাসের দাম

লেবানন-ইসরায়েলের মধ্যে কাঠামোগত চুক্তি, মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

১০

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১১

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

১২

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

১৩

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

১৪

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

১৫

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

১৭

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

১৮

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

১৯

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

২০
X