মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির সহসভাপতি পদে নির্বাচিত হলেন যারা

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি ও সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এবং ক্রীড়া সংগঠক সাখাওয়াত হোসেন। এর আগে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে নবনির্বাচিত পরিচালকদের উপস্থিতিতে সভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। আগে গুঞ্জন ছিল সহসভাপতি পদে নাজমুল আবেদিন ফাহিম প্রার্থী হবেন, তবে শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ফলে ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সহসভাপতির দায়িত্ব পান।

একই দিনে পরিচালক নির্বাচনেও বিজয়ী হয়েছেন এই দুজন। ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন ফারুক আহমেদ। আর বরিশাল বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সাখাওয়াত হোসেন।

ভোটের চিত্র

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৫৬ জন। নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোট দিয়েছেন ১১৫ জন কাউন্সিলর, যা মোট ভোটের ৭৩.৭১ শতাংশ।

পরিচালক নির্বাচনে যারা বিজয়ী

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) : চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলি খান, ঢাকা থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) : ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতিখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও সংস্থা) : নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন থেকে দায়িত্ব পেয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

সভাপতি পদে বুলবুলের নির্বাচনের মধ্য দিয়ে বিসিবিতে এক নতুন অধ্যায় শুরু হলো। তার সঙ্গে সহসভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, যা প্রশাসনে নতুন ভারসাম্য ও নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X