তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১১:২১ এএম
প্রিন্ট সংস্করণ

তৃপ্তির নির্জনতার প্রেম

তৃপ্তির নির্জনতার প্রেম

বলিউডের উদীয়মান তারকা তৃপ্তি দিমরি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করছেন। তবে চাকচিক্যময় ইন্ডাস্ট্রির বাইরেও তিনি নিভৃতে সময় কাটাতে পছন্দ করেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম কসমো ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার একক ভ্রমণের প্রতি ভালোবাসা ও ফ্রান্সের এক প্রত্যন্ত গ্রামে কাটানো সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন।

তৃপ্তি জানান, তার কাজের চাপ গত বছর অনেক বেশি ছিল, যদিও এতে তার কোনো অভিযোগ নেই, তবে একটানা কাজ করলে মাঝে মাঝে মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন এই সুন্দরী। তার জন্য, ব্যস্ত জীবন থেকে পালিয়ে নিরিবিলি কোনো জায়গায় যাওয়া শুধু বিশ্রামই নয় বরং আত্মবিশ্লেষণ ও মানসিক স্বচ্ছতা ফিরে পাওয়ারও উপায় এটি।

সাধারণ সেলিব্রিটিদের মতো বিলাসবহুল রিসোর্ট বা ব্যস্ত ইউরোপীয় শহর নয়, তিনি বেছে নিয়েছিলেন ফ্রান্সের এক ছোট্ট গ্রাম, যেখানে মাত্র ১০ জন মানুষ বাস করে।

ভ্রমণের বিষয়ে তৃপ্তি বলেন, এটা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর একটি সফর। আমি আবারও সেখানে যেতে চাই, কারণ সেখানে আমি যে ইতিবাচক অনুভূতি পেয়েছি, সেটা আমি সবসময় অনুভব করতে চাই।

এদিকে তার এ ভ্রমণের ধরন আধুনিক তারকাদের মানসিক সুস্থতার প্রতি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন হয়ে উঠেছে। অভিনেত্রী আরও জানান, তার আদর্শ ছুটি হলো যেখানে তিনি মানুষের চোখের আড়ালে থাকতে পারেন এবং একটি ক্যাফেতে বসে কফি খেতে খেতে বই পড়তে পারেন। ক্যারিয়ারের দিক থেকে তৃপ্তিকে সবশেষ ভুল ভুলাইয়া ৩ সিনেমায় দেখা গিয়েছিল। বর্তমানে তার হাতে এখন বেশ কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে, যার মধ্যে অন্যতম বিশাল ভরদ্বাজ পরিচালিত একটি ছবি, যেখানে তার সহঅভিনেতা থাকছেন শহীদ কাপুর। এ ছাড়া তিনি সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ধড়কের সিক্যুয়েলে প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিকার তাগিদে গিয়েছিলেন ক্ষেতে, হঠাৎ বজ্রপাতে হারালেন প্রাণ

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

১০

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

১১

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১২

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

১৩

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

১৪

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

১৫

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১৬

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১৭

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১৮

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X