তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১১:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

সুনো চান্দার নতুন সিজন

সুনো চান্দার নতুন সিজন

নতুন সিজন নিয়ে আবারও ফিরতে চলেছে জনপ্রিয় পাকিস্তানি ড্রামা সিরিজ ‘সুনো চান্দা’ । পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ এবং অভিনেতা ফারহান সাঈদ অভিনীত সিরিজটি আবারও শুরু হতে চলেছে শিগগির। যদিও ‘সুনো চান্দা’ সিজন ৩ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে অভিনেত্রী নাদিয়া খান সম্প্রতি ‘কেয়া ড্রামা হ্যায়’ নামে এক শোতে এই তথ্য নিশ্চিত করেছেন।

খবর: পিঙ্কভিলা

নাদিয়া বলেন, ‘সুনো চান্দা’ সিজন ৩ ফিরছে এবং নির্মাতারা যুক্তরাজ্যে ড্রামাটির শুটিংয়ের পরিকল্পনা করছেন। তিনি আরও বলেন, দর্শকদের বিপুল চাহিদার কারণেই জনপ্রিয় এ ড্রামা সিরিজটি আবারও নতুন সিজন নিয়ে পর্দায় ফিরছে।

এদিকে ফারহান সাঈদ, যিনি আর্সালের ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনিও তার উত্তেজনা প্রকাশ করে বলেন, আমি ‘সুনো চান্দা’ সিজন ৩ তে অভিনয় করতে চাই। তার এই মন্তব্য ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

জানা যায়, ‘সুনো চান্দা’ সিজন ৩ আগামী বছরের রমজান মাসে প্রচারিত হবে। এই ড্রামা সিরিজটি হাস্যরসাত্মক পারিবারিক সম্পর্কের চিত্রায়ণের জন্য বিশেষভাবে জনপ্রিয়। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে ভক্তরা আশা করছেন ইকরা আজিজ এবং ফারহান সাঈদ তাদের আইকনিক চরিত্র জিয়া ও আর্সাল হিসেবে ফিরে আসবেন।

তবে নাদিয়া আফগান, সামিনা আহমদ, নাবিল জুবেরি, মাশাল খান এবং অন্যান্য অভিনেতারা নতুন সিজনে থাকবেন কি না, এখন তা দেখার বিষয়। ‘সুনো চান্দা’ প্রথম সম্প্রচারিত হয় ১৭ মে, ২০১৮ সালে এবং শেষ হয় ১৫ জুন, ২০১৮ সালে। বিশাল জনপ্রিয়তার কারণে পরের বছরই এর দ্বিতীয় সিজন সম্প্রচার করা হয়, যা শুরু হয় ৭ মে, ২০১৯ এবং শেষ হয় ৫ জুন, ২০১৯ তারিখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১০

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১১

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১২

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৩

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৪

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৫

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৬

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৮

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৯

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

২০
X