তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

সংগীতে ব্যস্ততা বাড়ছে আলিফের

সংগীতে ব্যস্ততা বাড়ছে আলিফের

দেশের সংগীত জগতের পরিচিত নাম আলিফ আলাউদ্দিন। তিনি পপ রক মিউজিক করার পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত। আছে উপস্থাপনায়ও খ্যাতি। মাঝে অসুস্থতার কারণে সংগীতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে না পারা আলিফের গানে মিউজিকে এখন বেড়েছে ব্যস্ততা।

আলিফ আলাউদ্দিন একক সংগীতের পাশাপাশি পেন্টাগন নামে একটি ব্যান্ডের সদস্য। যাদের হয়ে নিয়মিতই স্টেজে পারফর্ম করেন তিনি। এবারের ঈদেও এই ব্যান্ডের শো আছে বিটিভিতে। ‘ব্যান্ড শো’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠানে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে তার দল।

আলিফ কালবেলাকে বলেন, ‘আমি সংগীতের সঙ্গে সবসময়ই ছিলাম এবং আছি। মাঝে অসুস্থতার জন্য একটু বিরতি নিতে হয়। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। যার জন্য সংগীত নিয়ে ব্যস্ততা বাড়ছে সামনে। এ ছাড়া এবারের ঈদে আমাদের ব্যান্ড পেন্টাগনের বিটিভিতে একটি বিশেষ শো আছে, যা নিয়ে প্রস্তুতি চলছে। এরপর সামনে আমার একক গান নিয়ে ব্যস্ততা আরও বেড়ে যাবে। যার পরিকল্পনাও করা হয়েছে। এর আগে ‘দ্য কেইজ’ শিরোনামের একটি রিয়্যালিটি শোয়ে বিচারক ও এক্সিকিউটিভ প্রডিউসারের দায়িত্ব পালন করি আমি। সবকিছু মিলিয়ে ভালোই ব্যস্ততা যাচ্ছে।’

এর আগে কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিনের দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে যায়, যা নিয়ে দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে যুদ্ধ করতে হয় তাকে। তবে কিডনি প্রতিস্থাপনের পর এখন ভালো আছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১০

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১২

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৩

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৪

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৫

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৬

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৭

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৮

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৯

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

২০
X