তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বিপ্রার ‘পাবে না আমাকে’

বিপ্রার ‘পাবে না আমাকে’

সানজিদা বিপ্রা। নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী। সম্প্রতি প্রকাশ হয়েছে তার গাওয়া প্রথম আধুনিক গান ‘পাবে না আমাকে’। মিজানুর রাফির কথায় গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন। গানটি প্রকাশ হয়েছে বিপ্রার ইউটিউব চ্যানেল থেকে।

ছোটবেলা থেকেই ক্লাসিক্যাল ও রবীন্দ্রসংগীতে তালিম নেওয়া বিপ্রার চর্চা রয়েছে নজরুল সংগীতেরও। তবে নিজের প্রথম গান প্রকাশের ক্ষেত্রে বিপ্রা বেছে নিয়েছেন আধুনিক গানকে। এ নিয়ে বিপ্রা বলেন, ‘আসলে ছোট থেকে তো আমি ক্লাসিক্যাল, রবীন্দ্রসংগীত শিখেছি, গেয়ে এসেছি। তা ছাড়া সংগীত বিভাগে পড়ার সুবাদে নজরুল সংগীতও গাওয়া হয় এখন; কিন্তু যখন আমার প্রথম একক গান প্রকাশ করার ব্যাপারটা এলো, তখন মনে হলো যা করি নিয়মিত তার বাইরে কিছু চেষ্টা করে দেখি কেমন হয়, আমার গলায় কেমন মানায়? সেই ভাবনা থেকেই মূলত আধুনিক গান গাওয়া। আমি যেহেতু একেবারেই নতুন সেহেতু ভুলত্রুটি যা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রোতাদের কাছ থেকে আগেই। শুধু সবার কাছে চাওয়া এটুকু —ভুলগুলো ধরিয়ে দেবেন, শুধরে দেবেন যেন আগামীতে আমি আপনাদের আরও সুন্দর গান উপহার দিতে পারি, গাইতে পারি।’

গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে বিপ্রা বললেন, ‘সামনে আরও একটি আধুনিক গান গাইবার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া রবীন্দ্রসংগীতও আসবে রবীন্দ্র জন্মজয়ন্তীতে। তবে আমি তাড়াহুড়ো করতে চাই না। আমার চাওয়া শ্রোতাদের জন্য, নিজের জন্য যেন গাইতে পারি কিছু ভালো গান, সে চেষ্টা করে যাওয়া। গান দিয়েই, গান নিয়েই আমি থাকতে চাই আজীবন।’

রাজশাহীর মেয়ে বিপ্রা গান শিখেছেন প্রয়াত ওস্তাদ রবিউল হোসেনের কাছে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X