তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে পাওলির ‘জুলি’

অভিনেত্রী পাওলি দাম। ছবি : সংগৃহীত
অভিনেত্রী পাওলি দাম। ছবি : সংগৃহীত

কলকাতার বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী পাওলি দাম। ক্যারিয়ারে নানা মাত্রিক চরিত্রে অভিনয় করেছেন তিনি। হয়েছেন প্রশংসিতও। এবার দেখা যাবে রাজনীতিবিদের চরিত্রে। তবে সিনেমায় নয়, এ চরিত্রে তাকে দেখা যাবে ‘জুলি’ নামের একটি ওয়েব সিরিজে।

ওয়েব সিরিজের শুটিং শুরু হয় ২০২৪ সালে। এরই মধ্যে মুক্তির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আসছে মে মাসের ২৩ তারিখ এটি আড্ডাটাইমস-এ মুক্তি পাবে।

রাজনৈতিক থ্রিলার গল্পে নির্মিত এ সিরিজ পরিচালনা করেছেন অরিত্র সেন। শহর কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে সাজানো হয়েছে এর গল্প।

সিরিজে নাম ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম। এর আগে অরিত্র পরিচালিত ‘কালী’ ওয়েব সিরিজে পাওলি অভিনয় করেছিলেন। নতুন এ সিরিজ নিয়ে পাওলি জানান, ভিন্ন ভিন্ন গল্পে সবসময় কাজের আগ্রহ তার। এমন গল্পে এর আগে কাজ করেননি। তাই এটি তার জন্য স্পেশাল।

সিরিজের বাকি কাস্টিংও নজরকাড়া। সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করবেন গৌরব চট্টোপাধ্যায়। কৌশিক সেন ও সুজপ্রসাদ চট্টোপাধ্যায়কে দেখা যাবে রাজনীতিকের চরিত্রে। অন্যদিকে পাওলির বিপরীতে একজন তরুণ রাজনীতিকের চরিত্রে থাকছেন শ্রুতি দাস।

এ ছাড়া বর্তমানে পাওলি তার নতুন সিনেমা বিবি পায়রার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি পরিচালনা করেছেন অর্জুন দত্ত।

এদিকে পাওলির মুক্তির অপেক্ষায় আছে একটি ঢাকাই সিনেমা। ‘নীল জোছনা’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করছেন ফাখরুল আরেফীন খান। মোশতাক আহমেদের প্যারাসাইকোলজিবিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলিকে। যার শুটিংয়ের জন্য ২০২৪ সালে ঢাকায় আসেন এ অভিনেত্রী। সিনেমায় পাওলি ছাড়াও মেহের আফরোজ শাওন, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার ও এফ এস নাঈম অভিনয় করছেন। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে এবং এর কাজ কতটা সম্পন্ন হয়েছে, তা জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X