বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘পাপের কি কোনো হিসেব থাকে দারোগা’

অভিনেত্রী পাওলি দাম। ছবি : সংগৃহীত
অভিনেত্রী পাওলি দাম। ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এবার দর্শকদের সামনে হাজির হয়েছেন এক নতুন রূপে। জি-ফাইভ বাংলার নতুন ওয়েব সিরিজ ‘গণশত্রু’-তে তিনি অভিনয় করেছেন ‘ত্রৈলোক্য দেবী’ চরিত্রে। সিরিজটির ট্রেলার ও ফার্স্ট লুক গত শনিবার (১৮ অক্টোবর) প্রকাশিত হয়েছে, যা এরই মধ্যে দর্শকের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ট্রেলারে দেখা যায়, ছমছমে পরিবেশে পাওলি এক ভিন্ন রূপে হাজির হয়েছেন। তার তীক্ষ্ণ চাহনি ও রহস্যময় অভিব্যক্তি দর্শকের মধ্যে কৌতূহল তৈরি করেছে। পরিচালক শমীক রায়চৌধুরী–র এই ক্রাইম থ্রিলার সিরিজটি তৈরি হয়েছে মোট পাঁচটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে।

সিরিজের একটি কাহিনি ঘিরে রয়েছে ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার ‘ত্রৈলোক্য দেবী’কে। সমাজের অবমাননার শিকার এক ব্রাহ্মণ বিধবা থেকে তিনি কীভাবে খুনিতে পরিণত হন, সে ইতিহাসই ফুটে উঠেছে এখানে। এই চরিত্রের ঐতিহাসিক উল্লেখ পাওয়া যায় প্রিয়নাথ মুখার্জির লেখায়।

এর পাশাপাশি সিরিজে উঠে এসেছে কলকাতার কুখ্যাত অপরাধীদের গল্প—যেমন হুব্বা শ্যামল, সজল বারুই, রশিদ খান ও চেন ম্যান।

সিরিজটি ক্রাইম ও থ্রিলারপ্রেমীদের জন্য আকর্ষণীয় হবে বলে মনে করছেন অনেকে। পাওলি দামের রহস্যময় চরিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে এবং ‘গণশত্রু’র ট্রেলারের প্রকাশই দেখিয়েছে, এই সিরিজ আগামী দিনে দর্শকপ্রিয়তা পাবেই। ট্রেলারে পাওলির একটি সংলাপ এরই মধ্যে ভাইরাল হয়েছে। যেখানে পাওলিকে বলতে শোনা যায়, ‘পাপের কি কোনো হিসেব থাকে দারোগা।’

পাওলি ছাড়াও সিরিজে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, আয়ুশ দাস, সুব্রত দত্ত ও দেবপ্রিয় মুখার্জি। গণশত্রু মুক্তি পাবে আগামী ৩১ অক্টোবর জি-ফাইভ বাংলায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X