রাজু আহমেদ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ মে ২০২৫, ০৪:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

আপন মানুষ সম্পর্ক, সামাজিক বৈষম্য আর প্রেমের গল্প

ফারজানা খান সাথী ও মীর রাব্বি। ছবি : সংগৃহীত
ফারজানা খান সাথী ও মীর রাব্বি। ছবি : সংগৃহীত

জীবনের কিছু গল্প থাকে, যা কেবল কাহিনির গাঁথুনি নয়—থাকে তীব্র অনুভব, বাস্তবতার কঠিন ছায়া আর সম্পর্কের নরম আলো। ঠিক তেমন এক গল্প নিয়ে তৈরি হয়েছে টেলিভিশন নাটক ‘আপন মানুষ’। বরিশালের নদীপাড়ের এক সাধারণ ছেলেকে ঘিরে শুরু হওয়া এই গল্প একসময় ছুঁয়ে যায় ভালোবাসা, বৈষম্য আর বেঁচে থাকার লড়াইয়ের গভীর প্রশ্ন। এমন এক নাটকের শুটিং শেষ হলো উত্তরার এক শুটিং হাউসে।

পরিচালক সম্রাট জাহাঙ্গীর নাটকটির মাধ্যমে তুলে এনেছেন আমাদের সমাজেরই এক আড়াল চাপা বাস্তবতা। গল্পের সেই ছেলেটি জীবিকার খোঁজে এসে ঢাকায় ভ্যান চালায়। একদিন হঠাৎ এক অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়ার সময়, থেমে যায় তার চাকা—ভিআইপি রোডে আটকে দেয় এক পুলিশ অফিসার। হাসপাতালে পৌঁছানোর আগেই থেমে যায় সেই রোগীর শ্বাস।

এই এক ঘটনার ভেতর লুকিয়ে থাকে শত প্রশ্ন—কারা বাঁচে, কারা বাঁচে না? কাকে গুরুত্ব দেওয়া হয়? কতটা মূল্য আছে একজন সাধারণ মানুষের?

এ প্রশ্ন নিয়ে নাটক এগিয়ে যায় গল্প। একসময় এই ভ্যানচালক ছেলেটির জীবনে আসে এক আলো, এক নারী, যা প্রেম হয়ে জ্বলে উঠে তার বুকে।

অভিনেতা মীর রাব্বি এই নাটক নিয়ে বলেন, ‘এই নাটকটা সম্পর্ক, দায়িত্ব আর ভালোবাসার গল্প। কিন্তু এর চেয়েও বেশি কিছু—এটা সমাজকে আয়নার সামনে দাঁড় করানোর এক প্রচেষ্টা।’

অন্যদিকে অভিনেত্রী ফারজানা খান সাথী বলেন, ‘চরিত্রটা পড়ার পর কয়েকদিন ঘোরে ছিলাম। এত গভীর, এত বাস্তব একটা চরিত্র আগে পাইনি। আমি সবসময় এমন একটা গল্প খুঁজছিলাম।’

নাটকটির মূল ভাবনা নিয়ে পরিচালক সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘এটা কেবল প্রেমের গল্প নয়। সমাজে আমরা কতটা বৈষম্য তৈরি করি—কারা আমাদের আপন হয়, কারা হতে চায়—এই গল্প সেই জিজ্ঞাসার উত্তর খোঁজে।’

‘আপন মানুষ’ নাটকটি শিগগিরই প্রচারিত হবে একটি টেলিভিশন চ্যানেলে। পরে নাটকটি দেখা যাবে ফিল্ম ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১১

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১২

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৩

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৪

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৫

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৬

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৭

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৮

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

২০
X