বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

সুখবর দিলেন মিথিলা

সুখবর দিলেন মিথিলা

টেলিভিশন, ওয়েব সিরিজ থেকে শুরু করে কলকাতার একাধিক সিনেমায় নায়িকা চরিত্রে দেখা গেছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। এবার বাংলাদেশের সিনেমাতেও নায়িকা চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুকে এমনই সুখবর জানিয়েছেন অভিনেত্রী।

পোস্ট করা সেই ফেসবুক স্ট্যাটাসে জানা যায়, মিথিলা অভিনীত ঢালিউডের নতুন এ সিনেমার নাম ‘জলে জ্বলে তারা’। অরুণ চৌধুরী পরিচালিত সরকারি অনুদানের এ সিনেমা সম্প্রতি সেন্সর পেয়েছে। সেন্সর সনদপত্রের একটি ছবিও পোস্ট করেছেন মিথিলা।

সিনেমাটি সেন্সর পাওয়ায় বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে অজস্র ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ‘জলে জ্বলে তারা’র সব শিল্পী, কলাকুশলীর প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

‘জলে জ্বলে তারা’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিথিলাকে। সিনেমাটির গল্প লিখেছেন ইফফাত আরেফিন তন্বী। মাত্র ১৬ দিনের শুটিংয়ে নির্মিত হয়েছে এটি। এ সিনেমায় মিথিলার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এফএস নাঈমকে। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম প্রমুখ।

সিনেমাটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তারও আভাস দিয়েছেন মিথিলা। ফেসবুকে মিথিলা লিখেছেন, খুব তাড়াতাড়ি রিলিজের তারিখ ঘোষণা করা হবে। দর্শকের ভালোবাসার অপেক্ষায় ‘জলে জ্বলে তারা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X