তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ মে ২০২৫, ১২:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

তাণ্ডবে জয়া আহসান

তাণ্ডবে জয়া আহসান

আসন্ন ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছে ‘তাণ্ডব’ সিনেমা। যেটি পরিচালনা করছেন নির্মাতা রায়হান রাফী। বিগ বাজেটের এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। তার বিপরীতে এক যুগ পর আবারও অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান।

এ সিনেমার শুটিং নিয়ে বর্তমানে রাজশাহীতে ব্যস্ত সময় পার করছে ‘তাণ্ডব’ টিম। সেটের বেশ কিছু দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। যেখানে এই শহরের বিভিন্ন লোকেশনগুলোয় দেখা গেছে ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরকে।

এবার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন জয়া আহসান। সেখানে টানা কিছুদিন শুটিং করবেন তিনি। শুধু জয়া নয়, সেখানে আরও উপস্থিত হয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

গত ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। ‘বরবাদ’-এর রেশ কাটতে না কাটতে এবার আসন্ন ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছে শাকিবের ‘তাণ্ডব’।

এদিকে ১৬ মে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’। দুই নারী, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। এটি পাঁচ বছর আগেই নির্মাণ করে হলেও, অবশেষে চলতি মাসে এটি আলোর মুখ দেখতে চলেছে। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ অভিনেত্রী মহসিনা আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১০

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১১

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১২

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৩

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৪

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৫

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৬

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৮

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১৯

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

২০
X