তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৯:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

সচেতনতামূলক বিজ্ঞাপনে মোশাররফ করিম

অভিনেতা মোশাররফ করিম। ছবি : সংগৃহীত
অভিনেতা মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

অকারণে হর্ন না বাজাতে ড্রাইভারদের সচেতন করতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত একটি বিজ্ঞাপন দারুণ সাড়া ফেলেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর এরই মধ্যে এটি কোটির কাছাকাছি দর্শক দেখে ফেলেছেন।

পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। বিজ্ঞাপনটিতে বাস ড্রাইভার মোশাররফ করিমের সঙ্গে হেল্পার চরিত্রে উপস্থিত হয়েছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত মুখ রিপন মিয়া।

অকারণে হর্ন না বাজাতে উদ্বুদ্ধ করতে প্রচারিত বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করেছেন। বিজ্ঞাপনে মোশাররফ করিমের সংলাপ ‘বাজাব না অকারণে হর্ন, কমাব শব্দদূষণ’ নিজেরা মেনে চলার পাশাপাশি অন্যদেরও মেনে চলার পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন অসংখ্য নেটিজেন।

খুব অল্পসময়ে বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া পাওয়ার ব্যাপারে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘আমার নিজেরও এমন ভাবনা ছিল যে, এ ধরনের যে কোনো কাজ পেলে আমি করব। কারণ আমি এর আগেও সচেতনতামূলক বেশ কিছু কাজ করেছি। আমি মনে করি শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকে এ ধরনের কাজ করা উচিত। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এ কাজটি আমার করা এবং আমার কাছে কাজটি করে খুব ভালো লেগেছে। প্রচারে আসার পর অবশ্য বেশ সাড়া পাচ্ছি। তো, কথা একটাই—যে কারণে এ বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে সেই কারণ বা উদ্দেশ্য সফল হলেই আমাদের সবার কষ্ট সার্থক হবে এবং আগামী দিনে আমরা এমন কাজ করতে অনুপ্রাণিত হবো।’

এ ছাড়া বিজ্ঞাপনটির বিষয়বস্তুর পাশাপাশি মোশাররফ করিমের সঙ্গে রিপন মিয়ার উপস্থিতিও নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১০

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

১১

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

১২

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

১৩

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

১৪

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ জনের মৃত্যু, সতর্কতা জারি

১৫

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

১৭

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১৮

ক্লিন শিটের রেকর্ড গড়ে-চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

১৯

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

২০
X