তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ জুন ২০২৫, ১২:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি খুবই ভাগ্যবান: ফারিণ

আমি খুবই ভাগ্যবান: ফারিণ

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ছয়টি সিনেমা। এর মধ্যে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এরপরই আলোচনায় রয়েছে নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’। এ মুভির মাধ্যমে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল চলচ্চিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। যার ফলে অভিনেত্রী থেকে তিনি পরিচিতি পেয়েছেন নতুন পরিচয়ে—চিত্রনায়িকা হিসেবে। তবে এ যাত্রাপথ মোটেও সহজ ছিল না তার জন্য।

ফারিণের অভিনয়জীবনের শুরু নাটক ও বিজ্ঞাপনের মাধ্যমে। নিজের অভিনয় দক্ষতা প্রমাণে খুব বেশি সময় লাগেনি তার। অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করেন এবং নির্মাতাদের আস্থা অর্জন করেন। এরপর নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ব্যস্ত হয়ে পড়েন তিনি। সেই ধারাবাহিকতায় বড় পর্দায় পা রাখেন ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’ সিনেমার মাধ্যমে। এবার প্রথমবারের মতো অভিনয় করলেন কমার্শিয়াল ঘরানার সিনেমায়, নাচলেন আইটেম গানে—দর্শক দেখল একেবারে নতুন এক ফারিণকে।

নিজের প্রথম কমার্শিয়াল সিনেমা নিয়ে উচ্ছ্বসিত ফারিণ বলেন, “অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। তবে এবার ‘ইনসাফ’-এ দর্শক এক ভিন্ন ফারিণকে দেখেছে। এটা নিয়ে শুরুতে কিছুটা দুশ্চিন্তা ছিল—কমার্শিয়াল সিনেমায় দর্শক কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে সংশয় ছিল। কিন্তু দর্শকের দারুণ ভালোবাসা দেখে আমি মুগ্ধ। এ প্রশংসা আমাকে ভবিষ্যতে রুপালি পর্দায় আরও নিয়মিত হতে অনুপ্রাণিত করছে।”

এ সময় ফারিণ কৃতজ্ঞতা জানান নির্মাতা সঞ্জয় সমদ্দার ও সহ-অভিনেতা শরিফুল রাজের প্রতি। অ্যাকশন থ্রিলার ধাঁচের ‘ইনসাফ’ এবারের ঈদে দর্শক চাহিদার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। জানা গেছে, সিনেপ্লেক্সে সিনেমাটির ১৩ জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে ঈদের ছুটি শেষে আগামী শুক্রবার থেকে দর্শকসংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী প্রযোজনা প্রতিষ্ঠান তিতাস কথাচিত্র। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম। এ ছাড়া একটি রহস্যময় ক্যামিও চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X