তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০৯:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

দর্শক টানতে ব্যর্থ ‘টগর’

দর্শক টানতে ব্যর্থ ‘টগর’

ঈদের দ্বিতীয় সপ্তাহেই মুখ থুবড়ে পড়েছে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ঈদের সিনেমা ‘টগর’। দর্শক টানতে ব্যর্থ হওয়ায় এরই মধ্যে সিনেপ্লেক্সগুলো থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি। এর ফলে দ্বিতীয় সপ্তাহে কোনো সিনেপ্লেক্সের প্রদর্শনীর সময়সূচিতে নেই এটি। গতকাল শুক্রবার থেকে দেশে মাত্র তিনটি হলে চলছে আলোক হাসানের এ সিনেমা।

অন্যদিকে সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়ার বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান এআর মুভি নেটওয়ার্ক জানিয়েছে, ‘টগর’ এ সপ্তাহে মাল্টিপ্লেক্সে প্রদর্শনীর জন্য রাখা হয়নি তাদের নিজেদের সিদ্ধান্তে। ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য পাঁচটি চলচ্চিত্রের কারণে ‘টগর’র শো-টাইম দর্শকদের উপযুক্ত সময় অনুযায়ী নির্ধারণ করা সম্ভব হয়নি। যার কারণে তাদের স্বার্থ বিবেচনায় টিম ‘টগর’ এক সপ্তাহের জন্য মাল্টিপ্লেক্স থেকে চলচ্চিত্রটি সরিয়ে নিয়েছে। তবে আগামী সপ্তাহে আবারও মাল্টিপ্লেক্সে ফিরবে টগর—নতুন সময়সূচিতে ও সুন্দর পরিকল্পনা নিয়ে। এ ক্ষেত্রে দর্শকের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে টিম ‘টগর’।

মুক্তির আগে ‘টগর’র প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছিলেন আদর ও পূজা। পোস্টার, গান ও ট্রেলার প্রকাশ করেও মুক্তির প্রথম দিন থেকেই দর্শক টানতে ব্যর্থ হয়েছে আলোক হাসানের এ সিনেমা। দ্বিতীয় সপ্তাহে মুভিটি দেখা যাচ্ছে ঢাকার আজাদ সিনেমা হল, নীলফামারীর বাবু টকিজ ও নওগাঁর ফাইভ স্টার সিনেমা হলে।

‘টগর’-এ আদর ও পূজার সঙ্গে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সুমন আনোয়ারসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X