তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৩:৫২ পিএম
প্রিন্ট সংস্করণ

একঘেয়ে খ্যাতির বিড়ম্বনায় স্কারলেট জোহানসন

একঘেয়ে খ্যাতির বিড়ম্বনায় স্কারলেট জোহানসন

একটি চরিত্রে দীর্ঘদিন অভিনয় করা একজন অভিনেতা-অভিনেত্রীকে যেমন এনে দিতে পারে জনপ্রিয়তা, খ্যাতি ও আর্থিক সাফল্য, ঠিক তেমনই কেড়ে নিতে পারে সৃজনশীলতা ও নিজের মতো করে বেড়ে ওঠার স্বাধীনতা। সম্প্রতি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় চরিত্র ‘ব্ল্যাক উইডো’ রূপে অভিনয় করা অভিনেত্রী স্কারলেট জোহানসন এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

মার্কিন এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জোহানসন বলেন, ‘কিছু সিনেমায় আমার চরিত্রের প্রতি যত্ন ছিল। যেমন, ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইনটার সোলজারে। তবে এমন অনেক ছবিতে আমার চরিত্র ছিল এত বড়, আর কাহিনি এত বিস্তৃত যে, মনে হতো আমি কেবল প্লট এগিয়ে নেওয়ার একটি যন্ত্র।’

তিনি আরও বলেন, ‘যখন আপনি পাঁচ-ছয় মাস একটি চরিত্রে আবদ্ধ থাকেন, তখন ব্যক্তিগত অনেক কিছুই ত্যাগ করতে হয়। নখ রাঙানো, চুল কাটা, এমনকি নিজস্ব পরিচয়ও। আর সেই কাজ একজন অভিনয়শিল্পীর জন্য যদি খুব বেশি চ্যালেঞ্জিং না হয়, তখন একধরনের মানসিক ক্লান্তি ভর করে।’

উদাহরণস্বরূপ বলা যায়, নেটফ্লিক্সের স্ট্রেঞ্জার থিংসের কথা। সিরিজটির পঞ্চম ও শেষ সিজন আসছে ২০২৫ সালের নভেম্বরে। কিন্তু এরই মধ্যে দর্শকমহলে আলোচনা চলছে যে, সিরিজে চরিত্রগুলো একই বয়সে আটকে রয়েছে, সেখানে বাস্তবে অভিনেতারা অনেকটাই পরিণত হয়ে উঠেছেন। দীর্ঘ শুটিং বিরতি ও কাস্টদের বয়স বেড়ে যাওয়া এই সিরিজের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। ফলে সিজনের কনটিনিউটি ধরে রাখার চেষ্টায় নির্মাতারা যেমন চাপে পড়েছেন, তেমনই অভিনেতারাও একঘেয়ে চরিত্রে আটকে থাকার ক্লান্তি প্রকাশ করছেন।

‘এমসিইউ’ হোক বা স্ট্রেঞ্জার থিংস, এ ধরনের ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা তারকারা অন্য প্রজেক্টে অভিনয় করলেও, অধিকাংশ দর্শক তাদের মনে রাখে কেবল একটি নির্দিষ্ট রূপেই। স্কারলেট জোহানসনের বক্তব্য তাই শুধু একজন অভিনেত্রীর আত্মকথন নয়, বরং এটি হলো আধুনিক শোবিজ ইন্ডাস্ট্রির এক বড় সত্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বাবার কষ্ট, হাজার মানুষের জীবনরক্ষার প্রেরণা  

৬ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

১০

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

১১

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

১২

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

১৩

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

১৪

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের বদিউজ্জামান আটক

১৫

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

১৬

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

১৭

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

২০
X