তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১০:০৫ এএম
প্রিন্ট সংস্করণ

বর্ডার ২-তে নতুন মুখ

বর্ডার ২-তে নতুন মুখ

আগেই ঘোষণা এসেছিল, বলিউডের কালজয়ী সিনেমা ‘বর্ডার’-এর সিক্যুয়েল ‘বর্ডার ২’ নির্মাণ করা হচ্ছে। এতে এরই মধ্যে চূড়ান্ত হয়েছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠি। এবার জানা গেল, সিনেমায় নতুনভাবে যুক্ত হয়েছেন আরেকজন। অভিনেতা বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে তাকে। নতুন এ মুখের নাম মেধা রানা। ‘কেসরি’খ্যাত অনুরাগ সিংয়ের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘বর্ডার ২’।

নতুন মুখ হিসেবে মেধা রানার অন্তর্ভুক্তি প্রসঙ্গে প্রযোজক ভূষণ কুমার ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে বলেন, ‘এ চরিত্রের জন্য আমাদের এমন কাউকে দরকার ছিল, যিনি স্বাভাবিকভাবে আঞ্চলিক ভাষা, আবেগ ও মাটির টান তুলে ধরতে পারেন। মেধা আমাদের মুগ্ধ করেছে তার ভাষার দক্ষতা এবং আবেগের বহিঃপ্রকাশ দিয়ে। আমরা বিশ্বাস করি, সে চরিত্রে বাস্তবতা ও গভীরতা আনতে পারবে।’

সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর জানুয়ারিতে। এরই মধ্যে এর নির্মাণকাজ শুরু হয়ে গেছে। নির্মাতারা জানিয়েছেন, এটি হবে একটি দেশপ্রেম, যুদ্ধ এবং আবেগনির্ভর আধুনিক বলিউড চলচ্চিত্র—যেখানে তারকা কাস্টের পাশাপাশি থাকবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি চরিত্র।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১১

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১২

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৩

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৪

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৫

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৬

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৭

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৮

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৯

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

২০
X