তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

ভিন্ন এক রিচি

ভিন্ন এক রিচি

কিছুদিন আগেই স্বামীর কর্মস্থল আমেরিকায় গিয়েছেন নন্দিত জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। যাওয়ার আগে তিনি তার মনের মতো গল্পের একটি নাটকে অভিনয় করে গেছেন। নাটকের নাম ‘কেন দেখা হলো না’। নাটকটি গত ২৫ জুলাই ইউটিউবে প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন পর রিচির কোনো নতুন নাটক ইউটিউবে প্রকাশ পাওয়ায় দর্শক তা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন। প্রতিদিনই নাটকটির ভিউ বাড়ছে।

নাটকটি নিয়ে রিচি সোলায়মান বলেন, “নাটকটির গল্প ভাবনা আমার কাছে ভালো লেগেছিল। এখন তো আসলে দেখা যায় যে, প্রায় সব নাটকের গল্পই কাছাকাছি বা একই রকমের। কিন্তু ‘কেন দেখা হলো না’ গল্পটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে বিধায় এতে অভিনয় করেছি। তা ছাড়া এখন যে সময়ে এসে আমি পৌঁছেছি, এখন একটু বুঝেশুনেই নাটক করতে হয়। গল্পটা বুঝতে হয়, নিজের চরিত্রটা মন দিয়ে বুঝতে হয়। নির্মাতাকে ধন্যবাদ এত চমৎকার একটি গল্প নির্বাচনের জন্য। আমাকেও চমৎকার গল্পে এবং চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য। আশা করি গল্প, লোকেশন, নির্মাণ এবং শিল্পীদের অভিনয় দর্শকের ভালো লাগবে।’

নাটকটিতে রিচির সঙ্গে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি, মাহিমা। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, নির্মাণ করেছেন মো. আব্দুল্লাহ আল হারুন।

গত বছর দেশে এসে নিজের ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান।

এদিকে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকেও অভিনয়ের কথা ছিল রিচির। কিন্তু শেষমেশ ব্যাটে-বলে মেলেনি বিধায় এতে আর অভিনয় করা হয়ে ওঠেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১০

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১১

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১২

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৩

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৪

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৫

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৬

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৭

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৮

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

২০
X