বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রাজু আহমেদ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ইন্ডাস্ট্রির কিছুই বুঝতাম না: সারিকা সাবাহ

অভিনেত্রী ও মডেল সারিকা সাবাহ।
অভিনেত্রী ও মডেল সারিকা সাবাহ।

অভিনেত্রী ও মডেল সারিকা সাবাহ। মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিস–এ ‘ঝুমুর’ চরিত্রের মাধ্যমে তিনি নিজের জাত চিনিয়েছেন। এরপর থেকে একের পর এক গল্পনির্ভর নাটকে অভিনয় করেছেন, দেখা গেছে ওয়েব সিরিজেও। যখন কাজের ব্যস্ততা বাড়তে থাকে এবং নির্মাতারাও তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন, ঠিক তখনই অভিনয় থেকে হঠাৎ বিরতিতে চলে যান তিনি। সম্প্রতি কালবেলার সঙ্গে অভিনয় ও পরিকল্পনা কথা হয় সারিকার।

বর্তমানে সারিকা সাবাহ আবারও নিয়মিত অভিনয় শুরু করেছেন। ভালো গল্পের পাশাপাশি চরিত্রনির্ভর কাজে নিজেকে যুক্ত রাখতে চান নিয়মিত। নিজের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “টিভিসির মাধ্যমে আমার বিনোদন জগতে পথচলা শুরু হয়। এরপর স্বল্পদৈর্ঘ্যসহ বেশ কিছু কাজে অভিনয় করি। এর মধ্যেই মুহাম্মদ মুস্তাফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে অভিনয়ের প্রস্তাব পাই। এ নাটকে কাজ করার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। তারপর থেকেই নিয়মিত কাজ করে যাচ্ছি। তবে আমি সবসময় গল্পনির্ভর ও চরিত্রনির্ভর কাজেই বেশি আগ্রহী—কারণ এ ধরনের কাজে নিজেকে প্রমাণ করার সুযোগ থাকে।”

কাজের শুরুর সময়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সারিকা বলেন,

‘শুরুতে আমি ইন্ডাস্ট্রির কিছুই বুঝতাম না। তাই প্রথমে নিজের মতো করেই সবার সঙ্গে যোগাযোগ করতাম। এরপর অডিশনের জন্য ডাক পেতাম। অডিশন দিয়ে নিজেকে প্রমাণ করে যে কোনো কাজের সঙ্গে যুক্ত হতাম।’

অভিনয় থেকে হঠাৎ বিরতি নেওয়ার কারণও জানান তিনি। সারিকার মতে, নিয়মিত কাজ করলে জীবনে শৃঙ্খলা রাখা কঠিন হয়ে যায়—ঘুম, খাবারসহ সবকিছুতেই অনিয়ম চলে আসে। তাই নিজেকে ফিট করার পরিকল্পনা থেকেই বিরতিতে যান তিনি, যা নিয়ে সারকিা বলেন, “মাঝে আমার ওজন বেড়ে গিয়েছিল, যা ক্যামেরায় স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখনই ওজন নিয়ন্ত্রণের পরিকল্পনা করি এবং এজন্য কাজ থেকে বিরতি নেই। তবে এর মধ্যেই সৈয়দ আহমেদ শাওকী ভাইয়ের ‘গুলমোহর’ সিরিজে অভিনয়ের সুযোগ পাই। তখন নিয়ম মেনেই কাজটি করি, কারণ জানতাম এমন গল্পের সুযোগ বারবার আসবে না। এখনো নিয়ম মেনে কাজ করার চেষ্টা করি। কষ্ট হচ্ছে, কিন্তু নিজেকে ফিট রাখা তো জরুরি।”

বর্তমানে সারিকার নাটকের কাজ আগের তুলনায় অনেক বেড়েছে। পাশাপাশি বিজ্ঞাপন ও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত দেখা যায় তাকে। সব মিলিয়ে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X