তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

পোস্টারে নতুন শাকিব

পোস্টারে নতুন শাকিব

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর প্রথম টাইটেল পোস্টার প্রকাশ করা হয়েছে।

পোস্টারে দেখা যায়, ছোট-বড় বন্দুক হাতে দাঁড়িয়ে আছে একদল মানুষ। তাদের মাঝখানে দুই হাতে দুটি পিস্তল উঁচিয়ে প্রসারিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান, যাকে বিশেষভাবে আলাদা করে চেনা যাচ্ছে। চারপাশে আবছা আলোয় ফুটে উঠেছে রাজধানী ঢাকার মানচিত্র, যেখানে চিহ্নিত হয়েছে উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলী, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারীবাজার ও গেন্ডারিয়ার নাম। সিনেমাটির ট্যাগলাইন রাখা হয়েছে—‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাক’। পোস্টারের সঙ্গে জানানো হয়, ‘ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের—শহর চিনবে তার আসল নায়ককে।’ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যাড শাকিব খানকে নিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নামছে। শিরিন সুলতানার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এটি হবে তার প্রথম সিনেমা, যদিও এর আগে তিনি শতাধিক ফিকশন ও ডকু ফিল্ম নির্মাণ করেছেন। নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, “গুলিস্তান থেকে গুলশান—সব ধরনের দর্শকের উপভোগের কথা ভেবে ‘প্রিন্স’কে লার্জার দ্যান লাইফ স্কেলে নির্মাণ করছি। এটি নব্বইয়ের দশকের ঢাকাকে কেন্দ্র করে তৈরি হবে, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন আর ফ্যামিলি ড্রামা—সবই থাকবে।” ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে কারা থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। চলতি বছরের শেষের দিকে দেশের বাইরে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মুক্তি দেওয়া হবে আগামী ঈদুল ফিতরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X