কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপোর পোস্টার। ছবি : সংগৃহীত
আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপোর পোস্টার। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইইসিসি মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো। বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।

এতে বলা হয়, আইইসিসি বাংলাদেশ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, আগামী ৩০ আগস্ট (শনিবার) চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইইসিসি মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো, চট্টগ্রাম ২০২৫’। এ আয়োজনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকবেন।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীরা এই এক্সপোতে অংশগ্রহণ করে নিজেদের উচ্চশিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহের সুযোগ পাবেন। কোর্স নির্বাচন, স্কলারশিপ, ভিসা প্রসেসিং এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীরা স্পট অ্যাসেসমেন্ট ও বিশেষ অফারের সুযোগ গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইসিসি বাংলাদেশ বিশ্বাস করে, এই আয়োজন শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সঠিক দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এক্সপোতে প্রবেশের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই।

শিক্ষার্থীদের নির্দিষ্ট দিনে সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে সরাসরি ভেন্যুতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X