ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০২:৪৩ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

ডজনখানেক মামলার আসামি সিকদার লিটন। ছবি : সংগৃহীত
ডজনখানেক মামলার আসামি সিকদার লিটন। ছবি : সংগৃহীত

ফরিদপুরে চাঁদাবাজি ও হত্যা মামলার আসামি সিকদার লিটনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিকদার লিটন আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরআজমপুর এলাকার মৃত সিদ্দিক সিকদারের ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুর হোসেন বুলবুলের পিএস ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত মঞ্জুর হোসেন বুলবুল ক্ষমতায় থাকাকালীন তার পিএস হিসেবে পরিচয় দিতেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতা এবং কেন্দ্রীয় তাঁতী লীগের নেতা হিসেবেও পরিচয় দিয়ে বেড়াতেন। আওয়ামী লীগের আমলে তৎকালীন এমপির ছত্রছায়ায় নানা অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে সিকদার লিটনের বিরুদ্ধে। এ ছাড়া গত বছরের ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টা, প্রতারণা ও ভাঙচুর ও নাশকতার একাধিক মামলা রয়েছে।

ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিকদার লিটনের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, চাঁদাবাজি, প্রতারণাসহ ডজনখানেক মামলা রয়েছে। তবে সম্প্রতি কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারের পর শিকদার লিটনকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X