সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা
বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি বলে মনে করি। সে বিজয়ের সফলতা সব সময়ই কাম্য করি। কিন্তু সেই বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ। আমি ভেবেছিলাম তাদের এ বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে। কিন্তু এক বছরে তাদের বিজয় ধ্বংসের দিকে চলে যাবে— এটি আমরা আশা করিনি।

এ সময় তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল মব করে একটি আলোচনা অনুষ্ঠান বানচাল করা প্রসঙ্গেও কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আজকে রিপোর্টার্স ইউনিটিতে একটি আলোচনা সভায় আমাদের নেতা বড় ভাই লতিফ সিদ্দিকী গিয়েছিলেন। ড. কামাল হোসেন প্রধান অতিথি ছিলেন। জেড আই খান পান্না উপস্থিত ছিলেন। মব দিয়ে তাদের অনুষ্ঠান বানচাল করা হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে কারও সভা-সমাবেশ বানচাল করার সাংবিধানিক অথবা আইনগত কোনো সুযোগ নেই। এ ঘটনায় ‘মঞ্চ ৭১’-এর যারা ছিলেন, পুলিশ কমবেশি সবাইকে ধরে নিয়ে গেছে। তাদের সসম্মানে মুক্তি দেওয়া হোক। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের কাছে আমি আশা করছি।

এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদের চাইতে এই স্বৈরাচার তো অনেক বড় স্বৈরাচার। মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সুন্দর ও নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, এটির সংস্কার দরকার, নিরাপত্তা আনা দরকার। আর অন্য কিছু অনির্বাচিত কারও দ্বারাই সম্ভব না এবং উচিত না। সেটা মানুষ মেনে নেবে না।

নিজের বড় ভাই লতিফ সিদ্দিকী সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইলের রাজনীতির অনেক কিছুই হতো না। যেমন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না, লতিফ সিদ্দিকীর জন্ম না হলে আমরা রাজনীতিতে আসতাম না। রিপোর্টার্স ইউনিটির ঘটনায় সারা দেশের জেগে ওঠা ও প্রতিবাদ করা উচিত। ঘুমিয়ে থাকলে আমাদের সম্মান, নিরাপত্তা ও ইজ্জত থাকবে না। সারা দেশের মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অথবা অন্য কোনো দলের মুক্তিযোদ্ধা নন, তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা। তারা দেশের জন্য যুদ্ধ করেছেন, এ চেতনা তাদের থাকা দরকার।

তিনি বলেন, রাজনীতিকে বাদ দিয়ে এভাবে দেশে মব সৃষ্টি করা, দেশে অরাজকতা করা এবং আইনশৃঙ্খলার পতন ঘটানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, তারা যদি এটা চালাতে না পারে, তাহলে তাদের সরে যাওয়া উচিত। আর যদি ক্ষমতায় থাকেন জনগণের দায়িত্ব নিয়েই ক্ষমতায় থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X