কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতে পরমাণু হামলা চালাও, ট্রাম্পকে হত্যা করো’ লেখা বন্দুক দিয়ে হামলা

বন্দুকধারীর রবিন ওয়েস্টম্যান (২৩) ও তার অস্ত্র। ছবি: সংগৃহীত
বন্দুকধারীর রবিন ওয়েস্টম্যান (২৩) ও তার অস্ত্র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে একটি ক্যাথলিক স্কুলের গির্জায় ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ আগস্ট) সকালের প্রার্থনা চলাকালে এক বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়। তবে হামলাকারীর ব্যবহৃত অস্ত্রেই উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। তার বন্দুকে লেখা ছিল—‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’ এবং ‘ভারতে পরমাণু হামলা চালাও’।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে এসব লেখা দেখা গিয়েছিল। পরে অবশ্য ভিডিওটি মুছে ফেলা হয়। এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্দুকধারীর নাম রবিন ওয়েস্টম্যান (২৩)। সে হামলায় তিন ধরনের অস্ত্র ব্যবহার করেছিল—একটি রাইফেল, একটি শটগান এবং একটি পিস্তল। গির্জার ভেতরে ঢুকে একটানা বহু রাউন্ড গুলি চালায় সে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কিছুক্ষণ পর স্কুল প্রাঙ্গণের পার্কিং লট থেকে ওয়েস্টম্যানের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সে নিজেই আত্মহত্যা করেছে।

হামলাকারীর ইউটিউব চ্যানেল রবিন ডব্লিউ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গুলি চালানোর আগে অন্তত দুটি ভিডিও পোস্ট করা হয়েছিল। এর একটি ভিডিও প্রায় ১০ মিনিট দীর্ঘ, যেখানে অস্ত্র, গোলাবারুদ ও লোড করা ম্যাগাজিন প্রদর্শন করা হয়।

ম্যাগাজিনগুলোর গায়ে স্পষ্টভাবে লেখা ছিল—‘ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করো’, ‘এখনই ট্রাম্পকে হত্যা করো’, ‘ইসরায়েলের পতন ঘটাতে হবে’, ‘ইসরায়েলকে পুড়িয়ে দাও’, এমনকি একটি অস্ত্রের গায়েই লেখা ছিল— ‘নিউক ইন্ডিয়া’ অর্থাৎ ‘ভারতে পরমাণু হামলা চালাও’।

দুই শিক্ষার্থীর মৃত্যুতে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এ হামলার পেছনে কী ধরনের আদর্শিক প্রভাব ছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ওয়েস্টম্যানের সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব কার্যক্রম ও মানসিক স্বাস্থ্য বিষয়ক ইতিহাস নিয়ে তদন্ত শুরু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও যুক্তরাষ্ট্রে স্কুল ও ধর্মীয় স্থানে বন্দুক হামলার ঘটনা প্রায়ই ঘটে, তবে এ ঘটনায় অস্ত্রে লিখিত বার্তাগুলো বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। এখন তদন্তকারীরা খুঁজছেন-—ওয়েস্টম্যান এককভাবে নাকি কোনো চরমপন্থি গোষ্ঠীর প্রভাবে এই হামলা চালিয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X