রোম (ইতালি) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৩:০৩ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:২২ এএম
অনলাইন সংস্করণ

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

অভাবনীয় সাফল্য পাওয়া শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
অভাবনীয় সাফল্য পাওয়া শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে ও-লেভেল পরীক্ষায় ইতালি প্রবাসী বাংলাদেশি ছাত্রছাত্রীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ফলে নতুন প্রজন্মের জন্য উন্মোচিত হলো উচ্চ শিক্ষার দ্বার। সাফল্য পাওয়া শিক্ষার্থীরা বিশ্বের ১১৮টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে।

১৯৯০ সাল থেকে ইতালিতে বাংলাদেশিদের বসবাস শুরু হয়। ওই সময় থেকে এখানে বড় হওয়া শিশু-কিশোররা ইতালীয় ভাষা ছাড়া অন্য ভাষায় পড়াশোনা করার সুযোগ ছিল না। বিশেষ করে ইংলিশ মিডিয়ামে পড়ার স্বপ্ন দেখতে পারত না তারা। অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বাংলাদেশি ছেলেমেয়েদের বাধ্য হয়েই ইতালীয় ভাষায় পড়াশোনা করতে হয়েছে। সময়ের ব্যবধানে এখানে বাংলাদেশি মালিকানায় গড়ে তোলা হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল। দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৫ সালে শতভাগ উত্তীর্ণ হয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশিরা।

রোমে প্রতিষ্ঠিত এ স্কুল থেকে শিক্ষার্থীরা সফলতার সঙ্গে শতভাগ উত্তীর্ণ হয় এবং তাদের আইজিসিএসি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রচেষ্টাচারের চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ, পরিচালক মিঠু আহমেদ এবং কমিউনিটির নেতা ইকবাল আহমেদ বাবুসহ আমন্ত্রিত অতিথিরা।

অভিভাবক এবং শিক্ষার্থীরা জানান, এ স্কুলে পড়াশোনার মাধ্যমে তাদের উচ্চ শিক্ষার এক অপার সুযোগ তৈরি হয়েছে।

সর্বোচ্চ নম্বর পেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন আহমেদ মেহরিন এবং শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এমডিসহ অন্যরা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

ইতালির অন্যান্য ইংরেজি মাধ্যম স্কুলে যেখানে বার্ষিক কমপক্ষে ১৫ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ লাখ টাকা) প্রয়োজন, সেখানে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত স্কুলে বছরে মাত্র ৩ হাজার ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চার লাখ টাকা) পড়াশোনার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এবং ওই বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এখানে পড়াশোনা করানো হয়। চলতি বছর ১৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ জনই উত্তীর্ণ হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১০

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১১

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১২

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৪

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১৬

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১৭

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১৮

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৯

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

২০
X