মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৩:৫৪ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

জনসভায় বক্তব্য রাখেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা
জনসভায় বক্তব্য রাখেন হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, গত ১৬ বছর আমাদের ওপর যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, সবাইকে আমাদের চেনা আছে। তাদের বিচার হতেই হবে। এ সরকার যদি মনে করে, তাদের বিচার করতে সময় লাগবে, তাহলে তাদেরকে আমাদের ওপর ছেড়ে দেন, বিচার আমরাই করব।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে লিচুবাগান বাস স্টেশন চত্বরে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ এক আওয়াজে বলছে ভারতের গোলামি করবে না। বাংলাদেশের জনগণ দিল্লির কাছে কখনো মাথানত করবে না। আমাদের নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরা ঠিক করব। একইভাবে রাঙ্গুনিয়ার মানুষ তাদের নিজেদের ভবিষ্যৎ নিজেরা ঠিক করবে। তারেক রহমান দেশে আসার আগেই রাঙ্গুনিয়ার নেতৃত্ব কে দেবে এবং রাঙ্গুনিয়ার প্রতিনিধিত্ব কে করবেন তা ঠিক করে নেবেন।

তিনি আরও বলেন, যাদের সঙ্গে রাঙ্গুনিয়ার মানুষের সম্পর্ক নেই, শহরে বসে বসে সিদ্ধান্ত দেয় কমিটিতে কারা আসবে। তাদের বলে দিতে চাই, এ কমিটির ব্যবসা আমরা করি না। এসব কমিটি আমরা মানি না। জনগণ ঠিক করবে তাদের নেতৃত্ব কে দেবে। যারা বিএনপিকে দুর্বল করতে চাচ্ছে, তাদের জায়গা রাঙ্গুনিয়ায় নেই৷

বিএনপির এ নেতা বলেন, আপনারা তারেক রহমানের ওপর ভরসা রাখেন। দলের নেতাদের ওপর ভরসা করবেন। আশা করি সামনের নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়লাভ করিয়ে, বিএনপির সদস্যকে এমপি হিসেবে সংসদে পাঠাবেন। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের রাজনীতিতে বিশ্বাস করে।

কর্মীদের উদ্দেশে হুমাম কাদের বলেন, রাউজান না রাঙ্গুনিয়া এ স্লোগান দিয়ে টিটকারি মারা হয়, আজ আমি বলছি রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া। ১৮ বছর বয়স থেকে আমি রাঙ্গুনিয়ার ভোটার৷ যদি মোকাবিলা করতে হয় সামনাসামনি দাঁড়াও। সালাহউদ্দিন কাদের চৌধুরী বাঘ ছিল। তার গর্জন আপনারা শুনেছেন। আমি সেই বাবার সন্তান।

তিনি বলেন, কর্মীদের বলব, আমাদের মাথা নত করতে হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। যাতে মাথা উঁচু করে বলতে পারি আমরা জিয়ার সৈনিক। আমাদের দলকে কখনও ছোট হতে দেব না।

জনসভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শওকত আলী নূর, অ্যাডভোকেট কামাল হোসেন, হাজী ইলিয়াস সিকদার, নিজামুল হক তপন, সৈয়দ ফজলুল করিম মিনা, নুরুল আমিন তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউসুফ চৌধুরী, হেলাল উদ্দিন শাহ।

আরও উপস্থিত ছিলেন মো. ইসমাইল, আবদুল করিম চৌধুরী, জাহাঙ্গীর এলাহী, বাবলু বড়ুয়া, ভিপি আনছুর উদ্দিন, মাকসুদুল হক চৌধুরী, মো. সোলেমান, মুজিবুল হক, ইউসুফ সিকদার, মো. ওসমান, মো. আইয়ুব, মো. শোয়েব কাদের, সোলেমান সালমান, নাসির উদ্দিন, মো. ইরফান, সাজ্জাদ হোসেন খোকা, মো. আজাদ, জসিম উদ্দিন সিকদার, মো. ফরিদ, আবদুল মান্নান মনু, মোজাহেরুল ইসলাম, আলমগীর চৌধুরী, মো. পারভেজ, মো. শওকত, গাজী মোহাম্মদ নাজিম, মো. মোজাম্মেল, মো. মানিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১০

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১১

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১২

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৩

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৪

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৫

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৮

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৯

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২০
X