রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০২:১৯ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:২৬ এএম
অনলাইন সংস্করণ

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন নামের এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা রকির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. রকি (২২) আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে। রকি মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, রকি তার ফুপু আফি খাতুনের কাছে টাকা চাইছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি কয়েক দফা ফুপুর গলায় ছুরি চালান। ফলে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা রকিকে ধাওয়া দিয়ে আটকের চেষ্টা করেন। তবে রকি পালিয়ে যান।

তারা আরও জানান, রকি মাদকাসক্ত ছিলেন। কোনো কাজ করতেন না। এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। আর নিহত আফি খাতুন অন্যের বাড়ির গৃহপরিচারিকার কাজ করে চলতেন।

পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X